নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র রাহামাতুল্লিল আলামিন কনফারেন্স অনুষ্ঠিত: সঠিকভাবে কন্যা সন্তান লালন-পালনকারী পিতা-মাতার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/2980173572294245
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ আয়োজিত রাহামাতুল্লিল আলামিন কনফারেন্সে আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী বলেছেন, কন্যা সন্তান হলে অখুশি হওয়ার কোন কারণ নেই। কেননা সঠিকভাবে কন্যা সন্তান লালন-পালনকারী পিতা-মাতার জন্য ইসলামে রয়েছে জান্নাতের সুসংবাদ।

গত ১২ ডিসেম্বর রোববার রাতে জ্যামাইকার পানশি পার্টি হলে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে এবং সিনিয়ার সহ সভাপতি মাওলানা আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ সেলিম উদ্দিন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল হোসেইন।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও না’ত শরিফ পরিবেশন করেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা শেখ মো. মোস্তফা কামাল, কেন্দ্রীয় কমিটির প্রযুক্তি ও গবেষণা সম্পাদক মো. ওসমান গনি শামীম তালুকদার ও তথ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলম, ব্রুকলীন শাখা কমিটির সহ সভাপতি আলহাজ্ব মো. মাহবুবুর রহমান ও মুহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে লন্ডনের আল নুর ইসলামিক স্কুল অ্যান্ড সেন্টারের ডাইরেক্টর শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী রাহামাতুল্লিল আলামিন কনফারেন্সের ফজিলত ও তাৎপর্য তুলে ধরে আরও বলেন, মানবজাতির জন্য ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর জন্য প্রেরিত হননি; তিনি প্রেরিত হয়েছেন সমগ্র বিশ্বজগতের জন্য। সমগ্র মানবতার জন্য সুসংবাদদাতা ও সাবধানকারী হিসেবে। মুহাম্মদ (সা.) অন্ধকারাচ্ছন্ন জাতিকে আলোর পথ দেখিয়েছেন। মানুষ ছিল তখন শান্তিহারা, অধিকারহারা, নির্মমভাবে অত্যাচারিত ও নিপীড়িত।

আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী বলেন, মহাবীর আদর্শ ও ইসলামের সুশীতল ছায়া মানব জাতির আশ্রয়স্থল। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ধর্মকে মানব জাতির কল্যাণে প্রয়োগ করতে শিখিয়েছেন। ব্যক্তিগত জীবনে নবীজি ছিলেন আচার-আচরণে অত্যন্ত বিনয়ী। কখনো কোন ব্যক্তিকে কটু কথার মাধ্যমে হেয়প্রতিপন্ন করেননি।
তিনি বলেন, বিন¤্র্র এবং সুন্দর আচরণ মন গলিয়ে দিতে পারে কঠিন হৃদয়ের মানুষের অন্তরও। সুন্দর বাক্যবিনিময় ভদ্রতার পরিচায়ক। মানব চরিত্রের মাধুর্য, সৌন্দর্য্য এবং উৎকর্ষতা প্রকাশ পায় তার ভাষায় ও ব্যবহারে।
তিনি বলেন, নারীর অধিকার, শ্রমের মর্যাদা সহ সব কিছুই শিখিয়েছেন মহানবী (সা.)। সেসময় নারী জাতির অবস্থা ছিল খুবই শোচনীয়। ওই ঘোর দুর্দিনেই বিশ্বমানবতার পরম বন্ধু মহানবী (সা.) নিজ কন্যাদের সাথে পরম সুন্দর ব্যবহারের অতুলনীয় নজীর স্থাপন করে গেছেন। এজন্য আজকে নারীর অধিকার আন্দোলনকারীদের উচিত মহানবী (সা.) এর প্রতি কৃতজ্ঞতা জানানো।

নারীর কুরআনী অধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী বলেন, এটিই নারীর মুক্তি ও মর্যাদার একমাত্র পথ। আল্লাহ তাআলা কাউকে কন্যা সন্তান দান করলে এতে অখুশি হওয়ার কারণ নেই। কেননা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন-পালন করার মধ্য দিয়েই তার জান্নাতের ফয়সালার সুসংবাদ দিয়েছেন স্বয়ং মহানবী (সা.)।
আল্লামা জুবায়ের আহমদ বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্যে রহমত হিসেবে প্রেরণ করেন। তিনি ছিলেন শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ‘রাহমাতুল্লিল আলামিন’। জীবনের প্রতিটি ক্ষেত্রে পরম বন্ধুরূপে অন্যায় ও অসাম্যকে তিরোহিত করে সাম্য ও ন্যায়নীতি প্রতিষ্ঠাই ছিল তাঁর মহান ব্রত। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ মেনে চলার মধ্যে রয়েছে ইহকাল ও পরকালে শান্তি এবং মুক্তি।
বিশেষ মুনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে শেষ হয় আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ’র রাহামাতুল্লিল আলামিন কনফারেন্স। মোনাজাতে দেশ, জাতির উন্নতি, বিশ্ব শান্তি ও করোনামুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা আতাউর রহমান, আলহাজ্ব এম এ জাফর, মুহাম্মদ মুরাদুল আলম চৌধুরী, মুহাম্মদ ইয়াহিয়া হোসেন প্রমুখ। পর্দা সহকারে মহিলাদের যোগদান সহ বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহনে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








