নিউইয়র্কে ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএসএ’র সভা : মুসলিম ডে প্যারেড ও রবিউল আউয়াল উদযাপন নিয়ে আলোচনা
রশীদ আহমদ: নিউইয়র্কের সর্বদলীয় উলামা এবং ইমামদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম “ইউনাইটেড ইমাম এন্ড উলামা কাউন্সিল ইউএসএ”র কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। গত ১২ই সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার বাদ মাগরিব জ্যাকসন হাইটসের আন নূর জামে মসজিদে সংগঠনের সভাপতি মাওলানা রফিক আহমদ রেফাহীর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মুফতি মুহাম্মদ ইসমাইল এর পরিচালনায় উক্ত কার্যনির্বাহী কমিটির সভার আলোচ্যসূচি ছিল ১. আসন্ন মুসলিম ডে প্যারেড ২০১৯ ২.মাহে রবিউল আউয়াল উদযাপন ও ৩. সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে পরামর্শ গ্রহণ।এই তিনটি এজেন্ডা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।উক্ত সভায় সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ফয়সল আহমদ জালালী,মুফতি হাম্মাদ আহমদ গাজীনগরী ও মাওলানা ফাহাদ হোসাইন।
নির্ধারিত আলোচ্য বিষয়ে অংশ নেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা আতাউর রহমান জালালাবাদী,তথ্য ও মিডিয়া উপদেষ্টা মাওলানা রশীদ জামীল, নির্বাহী সহ সভাপতি মাওলানা আহমদ আবু সুফিয়ান,সহকারী অর্থ সম্পাদক কাজী মাওলানা মাসুক আহমদ,সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুর রহমান আশরাফ,প্রচার সম্পাদক রশীদ আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম, সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আনাস বিন জামাল উদ্দীন,সদস্য হাফিজ মাওলানা মোস্তাফা হোসাইন, মাওলানা মুহাম্মদ মানজুরুল করীম, মাওলানা মুহাম্মদ ফয়সল নওয়াজ, মাওলানা মুজিবুর রহমান ও এএনএম জে উদ্দিন।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভা আগামী ১৬শে অক্টোবর বুধবার বাদ মাগরিব জ্যামাইকার আমেরিকান মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয়। পরিশেষে সভার সভাপতির বক্তব্যে মাওলানা রফিক আহমদ রেফাহী সংগঠনের আহবানে আগত মেহমান,দায়িত্বশীলদের স্বাগত জানান এবং আগামী দিনে সংগঠনের সার্বিক কর্মসূচি ও কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরও আহ্বান জানান।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








