নিউইয়র্কে ইস্টার সান্ডে উপলক্ষ্যে কেএলবি ও গ্লোবাল বাংলা মিশনের উদ্যোগে খাবার ও উপহার সামগ্রী বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে জ্যাকসন হাইটসের প্রাণ কেন্দ্র ডাইভারসিটি প্লাজায় মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রীস্টের পুনরুত্থান তথা ইস্টার সান্ডে উপলক্ষ্যে
২০ এপ্রিল বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউইয়র্কস্থ গ্লোবাল বাংলা মিশন ও ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে খাবার ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ছিল সবার জন্য উন্মুক্ত।
অনুষ্ঠানে নিউইয়র্কস্থ বিবিন্ন বাংলা চার্চের পাস্টরগণ ছাড়াও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, কমিউনিটি এক্টিভিস্ট, ডাক্তার ও স্থানীয় ব্যবসায়ী মহলের অনেকেউ শুভেচ্ছামূলক অংশগ্রহণ করেন।
প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়, চার্চের জনপ্রীয় কয়ার শিল্পীদের পরিবেশনায় গানের মূর্ছনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে চার্চের পাস্টরগণের মধ্যে অনেকেই পুনরুত্থানের গুরুত্ব তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন। ইভ্যানঞ্জিলিক্যাল বেঙ্গলী চার্চের পাস্টর ও গ্লোবাল বাংলা মিশন-এর প্রধান রেভা. যোসেফ ডি’ বিশ্বাস তাঁর বক্তব্যে মানব জাতিকে পাপময় জীবন থেকে মুক্তি দিতে প্রভু যীশুর ক্রুশীয় মৃত্যু ও পুনরুত্থানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি যীশু খ্রীষ্টের শেখানো আদর্শময় জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, তাতেই আমাদের মুক্তি ও পরিত্রাণ এবং ঐশ্ব জীবল লাভের মাধ্যম।
ক্যাথরিলা লাভ ফর বাংলাদেশ ইন্ক-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কমিউনিটির অতি প্রীয় মুখ ক্যালভিন মন্ডল তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, অবলেহিল, অহসায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়ানোর মধ্য দিয়ে আমরা যীশুর ভালোবাসা তথা ঐশ্ব অনুগ্রহ লাভ করতে পারি। অন্নহীনকে অন্ন, বস্ত্রহীনকে বস্ত্র, রোগীর শুশ্রুষা, দান করা, অন্যের সাথে সহভাগিতা করা, প্রতীবেশেীকে নিজের মত ভালোবাসা এসব আমাদের খ্রীষ্টিয় দায়িত্ব ও ঐশ্ব কৃপা লাভের মাধ্যম। সেবা কর দুখি জনে, সেবা কর আর্ত জনে, সে তো ভাই খ্রীষ্ট সেবা-এটা আমাদের সব সময় মনে রাখা দরকার।
তিনি আরো বলেন, এই অনুষ্ঠানটি করতে আমরা কমিউনিটির অনেকের সহযোগিতা পেয়েছি, তাই কৃতজ্ঞচিত্তে সকলকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই উপস্থি সকল প্রিন্ট ও ইলেট্রোনিক মিডিয়াকে যারা আমাদের এই ক্ষুদ্র প্রয়াসগুলোকে সব সময়ই গুরুত্ব দিয়ে প্রচার করে থাকেন। যা আমাদের কাজ করার অনুপ্রেরণাকে আরো বাড়িয়ে দেয় এবং সেই সাথে অন্যকেও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। অনুষ্ঠানের আয়োযোক কমিটির পক্ষ থেকে তিনি উপস্থিত সকলকে ইস্টার সান্ডে’র শুভেচ্ছা জানান।
পরে উপস্থিত সকলের মধ্যে খাবার ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








