নিউইয়র্কে উন্মুক্ত প্রাঙ্গণে পাঁচদিনব্যাপী ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি দুর্গাপুজা ১ অক্টোবর শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় উন্মুক্ত প্রাঙ্গণে প্রথমবারের মতো পাঁচদিনব্যাপী ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি দুর্গাপুজার আয়োজন করা হচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর বেঙ্গলি ক্লাব ইউএসএ’র আয়োজনে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় এ উৎসবে যুক্ত হয়েছেন বিভিন্ন ধর্মের মানুষ।
৩১ আগস্ট এ উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আয়োজকরা জানান, পাঁচদিনব্যাপী শারদীয় উৎসবের আয়োজন করতে যাচ্ছেন তারা। এবার দুর্গাপুজার এই আয়োজন সফল করতে সর্বাত্মক এগিয়ে এসেছেন বিভিন্ন ধর্মাম্বলী মানুষ। ১ অক্টোবর উৎসবের প্রথমদিন ষষ্ঠীতে পুজোর উদ্বোধন করবেন বিশ্ব বাঙালি ব্যক্তিত্ব, সমাজসেবক ধনকুবের ব্যবসায়ী ডা. কালী প্রদীপ চৌধুরী।
পুজার অন্যান্য দিনগুলোতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মার্কিন কংগ্রেসওমেন গ্রেস মেং, নিউইয়র্ক স্টেট সিনেটর জেসিকা রেমোস, এসেম্বলিওমেন ক্যাটালিনা ক্রুজ, এসেম্বলিওমেন জেনিফার রাজকুমার, জ্যাকসন হাইটসের কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান-সহ জ্যাকসন হাইটসের ব্যবসায়ীরা।
ডাইভারসিটি প্লাজা দুর্গাপুজার আহ্বায়ক দীনেশ চন্দ্র মজুমদার বলেন, বাঙালির দুর্গাপুজা এখন ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির অংশ। এটি আমাদের অহংকারের, গর্বের। এই উপলক্ষে প্রথমবারের মতো আমরা জাতি, সম্প্রদায়, দল-মত নির্বিশেষে সার্বজনীন ভাবে উন্মুক্ত প্রাঙ্গণে শারদীয় উৎসব পালনের উদ্যোগ নিয়েছি।
পুজা কমিটির যুগ্ম আহ্বায়ক সনজিত কুমার ঘোষ বলেন, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উন্মুক্ত সড়কে প্রথমবারের মতো দুর্গাপুজার আয়োজন হচ্ছে। এতে করে সর্বস্তরের মানুষের পুজো দেখার সুযোগ মিলবে।
প্রধান সমন্বয়কারী গোপাল স্যানাল বলেন, করোনা মহামারির আগে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রমজান মাসে জ্যাকসন হাইটসে ইফতার আয়োজন করেছিলাম। এবার মুসলমান-সহ বিভিন্ন ধর্মাম্বলীরা যেভাবে পুজো আয়োজনে এগিয়ে এসেছেন তাতে এটি সার্বজনীন শারদীয় উৎসবে পরিণত হচ্ছে। এখানে দুই বাংলার বাঙালিরা থাকবেন।
প্রচার প্রকাশনা ও মিডিয়া কমিটির প্রধান সাংবাদিক মো. আবদুল হামিদ বলেন, বিশ্বের বাণিজ্যিক রাজধানী নিউইয়র্ক সম্প্রীতির শহর। এ শহরে এমনও স্থান রয়েছে যেখানে মসজিদ-মন্দির পাশাপাশি অবস্থিত। তিনি বলেন, বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আমরা প্রথমবারের শুধু পুজাই করছি না, এটিকে প্রকৃত অর্থে সার্বজনীন উৎসবে রূপ দিচ্ছি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সঙ্গীত শিল্পী মনিকা রায়, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, জ্যাকসন হাইটস ডাইভারসিটি প্লাজা দুর্গাপুজা পরিচালনা কমিটির সদস্যদের মধ্যে পুজা পরিচালনা বিষয়ক সম্পাদক সনাতন শীল ও সুরুজ শীল, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা সম্পাদক ছাদেক শিবলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দুর্গাপুজা উপলক্ষে একটি বিশেষ প্রকাশনা “শারদ সম্প্রীতি” বের হবে। এর সম্পাদক মনোনীত হয়েছেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী।
প্রসঙ্গত, ২০২১ সালে বিশ্বের কয়েকটি দেশের সংস্কৃতি ইউনেস্কো ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি হিসাবে স্বীকৃতি পেয়েছে। বাঙালির দুর্গাপুজা তার মধ্যে একটি।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








