Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের র‌্যালি: সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: October 16, 2021 | 12:26 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের র‌্যালি থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান হয়েছে। এ র‌্যালিতে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি শহীদ সন্তান ফাহিম রেজা নূর। হোস্ট সংগঠনের সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়ার সঞ্চালনায় ১৫ অক্টোবর সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ র‌্যালিতে বক্তৃতাকালে সাংবাদিক সৈয়দ মুহম্মদ উল্লাহ বলেন, সাম্প্রদায়িক শক্তি বিশেষ একটি মহলের মদদে শেখ হাসিনা সরকারকে ফেলে দিতে চাচ্ছে। দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্রের অংশ হিসেবে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলার মধ্যে বুধবার কুমিল্লায় কুরআন অবমাননার অভিযোগ তুলে উত্তেজনা সৃষ্টি করা হয়। দু:খজনক কিছু পরিস্থিতি তৈরী করে সাম্প্রদায়িক অপশক্তি ক্ষমতা দখল করতে চাচ্ছে। এধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানান সৈয়দ মুহম্মদ উল্লাহ।
র‌্যালিতে বক্তব্যকালে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার মন্ত্রে উজ্জীবিত বাঙালি সত্ত্বা অটুট রাখতে ধর্মের নামে জঙ্গিবাদে লিপ্তদের মুলোৎপাটনে সকলকে সজাগ থাকতে হবে। একাত্তর এবং পঁচাত্তরের ঘাতকেরা নবউদ্যমে ষড়যন্ত্রে মেতে উঠেছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে। চিহ্নিত সেই মহলকে শক্তহাতে দমনের বিকল্প নেই।
দেশব্যাপি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী, উস্কানীদাতা পূজা মন্ডপে হামলাকারিদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি’তে অনুষ্ঠিত এ র‌্যালিতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, কমিউনিটি এ্যাক্টিভিস্ট হোসনেআরা, মোজাহিদ আনসারী, সাংবাদিক মুহাম্মদ ফজলুর রহমান, গোপাল সান্যাল প্রমুখ। আরো ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী এবং তার সন্তানেরা, বীর মুক্তিযোদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু প্রমুখ।

ট্যাগ:
Situs Streaming JAV