Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসিরের ‘মিট এ্যান্ড গ্রিট’: বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান

অনলাইন ডেস্ক পঠিত: 68 বার

প্রকাশিত: August 12, 2021 | 6:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুমে ‘মিট এ্যান্ড গ্রিট’ শীর্ষক অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সার্বিক কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকার প্রশংসা ও প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ‘এনআরবি সিআইপি এসোসিয়েশন’র প্রেসিডেন্ট এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির।
৮ আগস্ট রবিবার সন্ধ্যায় নিউইয়র্কে সর্বস্তরের প্রবাসীর সমাবেশে দুবাইয়ের খ্যাতনামা ব্যবসায়ী মাহতাবুর রহমান নাসির বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের জন্য সকলের প্রতি আহবান জানান। এ সময় তিনি উল্লেখ করেন, করোনাকালেও প্রবাসীরা ২৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। এর ফলে গত অর্থ বছর বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলার হয়েছে।
অনুষ্ঠানে মাহতাবুর রহমান নাসির আরও বলেন, মাতৃভূমিতে নিরাপদ-বিনিয়োগের অন্যতম একটি অবলম্বন হচ্ছে ‘ইনভেস্টমেন্ট বন্ড’। এই খাতে ইতিপূর্বে প্রবাসীরা দুই বিলিয়ন ডলার বিনিয়োগ করেন। কিন্তু গত অর্থ বছরে সেই ‘ইনভেস্টমেন্ট বন্ড’র পরিমাণ সীমিত করা হয়েছে। একজন প্রবাসী সর্বোচ্চ এক কোটি টাকার বন্ড ক্রয় করতে পারবেন। এর ফলে অনেকেই হতাশ হয়েছেন। আমরা বিকল্প প্রস্তাব দিয়েছি এক কোটি থেকে ৫ কোটি একটি ধাপ, ৫ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত আরেকটি ধাপ এবং ১০ কোটি টাকা থেকে যত বেশি সম্ভব- আরেকটি ধাপ রাখার জন্যে।
বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদেরকে প্রতি বছর ‘এনআরবি সিআইপি’ মর্যাদা দেয়া হয় যারা অনেক বেশি বিনিয়োগ করেন অথবা অধিক পরিমাণের রেমিট্যান্স পাঠান। বিশ্বের ৩২ দেশের ১৫২ জন প্রবাসীকে এ যাবত ‘এনআরবি সিআইপি’র মর্যাদা দেয়া হয়েছে। তাদের সমন্বয়েই গঠিত এসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহমান নাসির আরও বলেন, প্রবাসীরা এখনও দেশে গিয়ে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। ব্যবসা-বাণিজ্য করতে আগ্রহীরা আন্তরিকতাপূর্ণ সহায়তা অনেক সময়েই পাচ্ছেন না।
তিনি আরও উল্লেখ করেন, রেমিট্যান্সের বিপরীতে শতকরা ৫ টাকা হারে বোনাসের দাবি রয়েছে। সে স্থলে মাত্র শতকরা দুই টাকা দেয়া হচ্ছে। ৫ টাকা করে দেয়া হলে বৈধপথে রেমিট্যান্সের মাত্রা রাতারাতি দ্বিগুণ হবে-তা আশা করা যায় অনায়াসে।
সমাবেশ শেষে করোনায় মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত এবং আক্রান্তদের আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রবাসের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারিরা ছাড়াও ছিলেন আই-গ্লোবাল ইউনিভার্সিটির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যান বেদারুল ইসলাম বাবলা, বিশিষ্ট শিল্পপতি জহিরুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, আহসান হাবিব, জ্যামাইকা মুসলিম সেন্টারের সেক্রেটারি মঞ্জুর আহমেদ চৌধুরী, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, রানু নেওয়াজ, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার প্রমুখ।

ট্যাগ:
Situs Streaming JAV