নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির স্কুল সাপ্লাই বিতরণ
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র উদ্যোগে স্কুল সাপ্লাই বিতরণ করা হয়েছে। এস্টোরিয়াস্থ আলবিয়র মসজিদের সামনে ৩ সেপ্টেম্বর শনিবার অপরাহ্নে দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এই স্কুল সাপ্লাই বিতরণ করা হয়। এতে সহযোগিতায় ছিল ইকনা রিলিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানী। সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এমাদ চৌধুরী, দেওয়ান শাহেদ চৌধুরী, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকনা’র আতিফুর রহমান ও মোহাম্মদ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শেখ শিপার আহমেদ, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি সহকারী সাধারণ সম্পাদক এহসানুল হক শিমুল, সদস্য আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, এমডি মাহমুদুল হাসান, মোহাম্মদ হোসেন আহমদ, আব্দুস সোবহান, আব্দুল খালিক তানজুম লাগনো, নাভিলা মরিয়ম।
এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র উদ্যোগে স্থানীয় সিটি কাউন্সিলওম্যান জালি উনের পক্ষ থেকে আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার এস্টোরিয়ার ডাচকিল পার্কে বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত আবারও শিক্ষার্থীদের মাঝে স্কুল সাপ্লাই বিতরণ করা হবে বলে জাবেদ উদ্দিন জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








