Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কের ওজোনপার্কে বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের নতুন শাখা উদ্বোধন : মানব সেবায় অবদানের জন্য আবু জাফর মাহমুদকে কংগ্রেশনাল অ্যাওয়ার্ড প্রদান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: January 16, 2023 | 3:06 PM

ইউএসনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে বাঙালি সমাজে হোম কেয়ার সেবার পথিকৃৎ প্রতিষ্ঠান বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের ওজোন পার্ক অফিস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। ১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার সন্ধ্যায় বর্ণ্যাঢ্য আয়োজনে ১১২৭ লিবার্টি এভিনিউতে তিন হাজার বর্গফুটের প্রশস্ত অফিসের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এণ্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ। এ সময় ওজোন পার্ক, ব্রুকলীনসহ নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন বয়সী অন্তত তিন শতাধিক বাংলাদেশি নারী পুরুষ উপস্থিত ছিলেন। জমকালো ওই আয়োজনে কংগ্রেসম্যান হাকীম জেফরিস, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বর শেখর কৃষ্ণান ও নিউইয়র্ক স্টেট এর অ্যাসেম্ব্লি উইমেন জেনিফার রাজকুমারের পক্ষ থেকে সন্মানা প্রদান করা হয়। বাংলাদেশি কমিউনিটিকে এগিয়ে নেয়া, বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের মাধ্যমে মানব সেবায় অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ডগুলো প্রদান করা হয়। আনুষ্ঠানিকভাবে এই সন্মানা বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদের হাতে তুলে দেন নিউইয়র্ক শহরের বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন নিউইয়র্কের কাউন্সিল ডিস্ট্রিক্ট ৩৯ এর নির্বাচিত কাউন্সিল উইমেন সাহানা হানিফ। বক্তব্য রাখেন বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেতা আহমেদ শরীফ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, টাইম টিভি ইউএসএ’র প্রধান নির্বাহী আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. এম ওয়াজেদ, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাবুদ্দিন সাগর, হুমায়ুন কবীর, ডা. মনজুর আহমেদ, মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবর উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
অফিস উদ্বোধন করে বাংলাদেশি সমাজের প্রিয় ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ বলেন, আমার সার্থকতা, বাংলাদেশে আমরা সবাই পূর্বপুরুষদের কাছ থেকে সেবা ভালোবাসা ও পারস্পারিক সম্মানবোধ ও সামাজিক মূল্যবোধ শিখেছি। আমরা সেটিই বহন করে চলেছি। এই আমেরিকান সমাজ এখন আমাদের নিয়েই। আমাদের জন্মভূমিতে মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা ও কল্যাণকামনা, এটিই মানুষের মানবিক অস্তিত্ব। এই অস্তিত্ব নিয়েই বাংলাদেশি আমেরিকান সমাজ আমরা গড়ছি।
জনাব জাফর বলেন, আমরা লড়াই করে একটা রাষ্ট্র সৃষ্টি করেছি। যখন আমাদের পায়ে জুতো ছিল না, অস্ত্র দেখলেও ভয় পেতাম , সেই তরুণ যুবকরা যুদ্ধ করে রাষ্ট্র জন্ম দিয়ে পৃথিবীর সবচেয়ে সভ্য ও উন্নত দেশ আমেরিকায় এসেছি। এখানে আমাদের যা কিছু সুন্দর, যা কিছু ,মানবিক তা নিয়ে এসে প্রমাণ করেছি, ভালোবাসা ছাড়া কোনো ‘কেয়ার’ বা যত্ন নাই। আমাদের জন্মের সময় জীবন মৃত্যুর এক কঠিন চ্যালেঞ্জ পার করেন আমাদের মায়েরা। এই সত্য সবার জন্যই এক। জন্মের পর যারা আমাদের সেবা দিয়েছেন, আদর যত্ন করেছেন, কোলে নিয়েছেন, তারা তো কেউ কোনো অর্থ নেননি। তাহলে কিসের বিনিময়ে তারা করেছেন? এটিই পারিবারিক মর্যাদা ও ভালোবাসার এক ঐতিহ্য। সেই ভালোবাসা ও মর্যাদাসহই আমরা এখানে এসেছি।
আবু জাফর মাহমুদ হোম নিউইয়র্ক শহরে বাংলাদেশিদের মাঝে হোম কেয়ার সেবার সূচনাকালের কথা তুলে ধরে বলেন, যখন হোম কেয়ার শুরু করেছি, নিউইয়র্ক স্টেট এর সিলেবাস নিয়ে কাজ করা শুরু করেছি। শিক্ষাক্ষেত্রে কাজ করেছি। প্রশিক্ষণের ভেতর একটি দিন আলাদা করে আমি প্রশিক্ষনার্থীদের পারিবারিক মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিয়েছি। এটিই তাদের প্রশিক্ষণ। এটি ছাড়া আমাদের সন্তানদের বাংলাদেশি রাখতে পারবো না। এটি ছাড়া পারিবারিক বন্ধন সুরক্ষা করতে পারবো না। এটি ছাড়া আমরা পরিবার প্রথা ধরে রাখতে পারবো না। আমাদের জাতিগত বৈশিষ্ট্য রক্ষা করেই আমেরিকার সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রয়াস, সেটিকে আমি যুদ্ধ হিসেবে নিয়েছি। এসঙ্গে জনাব জাফর, পবিত্র ও হালাল উপার্জনের প্রসঙ্গ তুলে ধরে বলেন, হোম কেয়ারের একটি বাণিজ্যিক কার্যক্রম। আমরা বিশ্বাস করি, এটি অত্যন্ত কল্যানমুখি একটি উদ্যোগ। এখানে বাণিজ্য মহান স্রষ্ঠার সঙ্গে।
সতের বছর আগে আমি যে কার্যক্রম হাতে নিয়েছি, সেখানে ‘বাংলা’ নামটি রেখেছি। এটা আমার ভাষা ও সংস্কৃতি। এটি রক্ষা করে আজ এতদিন পরে মুক্তিযুদ্ধের বায়ান্ন বছরে এসে ঘোষণা দিয়েছি, আমার জাতির শ্লোগান হবে “জয় বাংলাদেশ”। এটিই আমাদের পরিচয়। এটিই তুলে আনতে হবে। আমাদের মুরুব্বিরা এই শ্লোগান না দিতে পারলেও এটি আমাদের দায়িত্ব। আমাদের পূর্বসূরি মুরুব্বিদের প্রতি আমাদের শ্রদ্ধার কোনো কমতি নেই।
অতীতের কোনো নেতা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তাদের সমালোচনা করা আমার উদ্দেশ্য হওয়া উচিৎ নয়। রাষ্ট্রকে ভালোবাসার, রাষ্ট্রের প্রতি সর্বোচ্চ সম্মান জানানোর প্রতিজ্ঞা যেহেতু আমাদের আছে, এই শক্তিশালী প্রত্যয়ই আমাদের অস্তিত্বগত সম্মান বাড়াবে। পৃথিবীর যেখানে যাই, আমরা বাংলাদেশি, আমেরিকায় আমরা বাংলাদেশি আমেরিকান।
নতুন অফিস পরিসরের কথা তুলে ধরে তিনি বলেন, এটি আমাদের ’কাচারি ঘর’। এখানে আপনারা যেকোনো অনুষ্ঠান করবেন। আপনাদের প্রয়োজনে ব্যবহার করবেন। এখানে বাণিজ্যের কোনো সম্পর্ক নাই। এখানে সপ্তাহে সাতদিন অবিরাম সেবা পাওয়ার ব্যবস্থা থাকবে। প্রয়োজনীয় সংখ্যক লোকবল নিয়োগ করা হবে। ঘরে ঘরে গিয়ে বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের দায়িত্বশীলরা তাদের সেবা কার্যক্রম চালাবে। আপনাদের খোঁজ রাখবে। পাশে থাকবে।
’তিনি স্থানীয় সম্পাদকবৃন্দ ও গণমাধ্যমের সকল সাংবাদিকদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তারা দায়িত্বশীলতার সঙ্গে প্রবাসী জীবনের ভালোমন্দ তুলে ধরছেন। এটি তাদের শুধু ব্যবসা নয়, এটি তাদের ভালোবাসা ও দায়িত্ব। এখানে তারা অবিচল। তারা সবাই বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের কার্যক্রমের সঙ্গে একাত্ম হয়েছেন, এটি আমাদের অনেক বড় পাওয়া।
সাংবাদিকবৃন্দ নিউইয়র্কে বাংলাদেশি সমাজে মানব সেবার প্রশ্নে বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ ও তার হোম কেয়ার প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও স্বচ্ছ ভূমিকার প্রশংসা করে বলেন, তিনি এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা বাংলাদেশিদের জন্য অনন্য এক আশ্রয়। তারা বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের উত্তরোত্তর আরো সমৃদ্ধি ও কর্মপরিধির বিস্তৃতি কামনা করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের কৃতি শ্যূটার ও আমেরিকায় বাংলাদেশি সমাজের বিশিষ্ট ব্যক্তি এস এম ফেরদৌস ও সাংবাদিক আদিত্য শাহীন। অনুষ্ঠানের শুরুতে বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের সেবা কার্যক্রম বিষয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত ব্যক্তিবর্গ বিশেষ করে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের উপস্থিতি, যথার্থ মুল্যায়ণ প্রদানসহ বিরল আন্তরিকতা প্রদর্শনের জন্য বাংলা সিডিপ্যাপ ও অ্যালেগ্রা হোম কেয়ারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Situs Streaming JAV