Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কবি শহিদ কাদরির বাড়িতে ‘একটি কবিতা সন্ধ্যা’

অনলাইন ডেস্ক পঠিত: 184 বার

প্রকাশিত: March 8, 2016 | 11:32 AM

নিউইয়র্ক : কবি শহীদ কাদরী বলেছেন-কবি সেইজন, যে নতুন কিছু দেখে, কবিতায় নতুন কিছু লিখে-সেই কবি। কবিতায় নতুন ভাষা ও শব্দ সৃষ্টি করা কবির অন্যতম কাজ। অতীতের কবিদের লেখার পুণারাবৃত্তি করলে কবিত্ব সৃষ্টি হয় না। লেখায় অন্তর্গত সত্ত্বার রিদম প্রকাশ পেলেই তা কবিতা । লক্ষ্য রাখতে হবে কবিতায় ভাল উপমা, ভাল চিত্রকল্প ও ভাল উৎপেক্ষা থাকতে হবে। তিনি আরো বলেন-আজকাল কবিতার নামে অসংখ্য বই বের হচ্ছে। পোষ্টকার্ড লিখিয়েরাও কবিতা লিখে ফেলছে। আসলে তারা কবি নন। তারা কবিতার ছন্দ, ব্যাকরণ ও বানান জানে না, অথচ নিজেদের কবি ভাবেন। তারা শুধু আবেগদীপ্ত হয়ে কিছু লেখার চেষ্টা করছেন। কবি শহীদ কাদরী নতুন প্রজন্মের কবিদের বাংলাসাহিত্যের শ্রেষ্ঠ কবিদের লেখা পাঠ করার পরামর্শ দিয়ে বলেন-একজন কবি প্রথমে নিজের জন্যই কবিতা লিখেন। লেখার পরই কবিতাটি সার্বজনীন হয়ে যায়। তখন কবিতার সামাজিক মূল্য দাঁড়িয়ে যায়। 

তিনি গত ৫ মার্চ সন্ধ্যায় নিউইয়র্কে এক কাব্যাড্ডায় এ কথা বলেন। একটি কবিতা সন্ধ্যা শিরোনামে এই কাব্যাড্ডা অনুষ্ঠিত হয় জ্যামাইকাস্থ কবির বাড়ির মিলনায়তনে।

অনুষ্ঠানটি সঞ্চলানা করেন লেখক ও কলামিষ্ট হাসান ফেরদৌস। অনুষ্ঠানে সমবেত লেখক ও সাহিত্যানুরাগীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কবি।

ট্যাগ:
Situs Streaming JAV