নিউইয়র্কে কানাডা প্রবাসী সাবেক ছাত্রনেতা বাবলা দেবের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর মতবিনিময়
https://www.facebook.com/USANewsNY/videos/310100124136845
https://www.facebook.com/USANewsNY/videos/213568264000423
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে কানাডা প্রবাসী সাবেক ছাত্রনেতা বাবলা দেবের সঙ্গে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসীর মতবিনিময় সভা ১৮ জুলাই সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের নিরব রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র মৌলভীবাজার জেলাবাসী এ সভার আয়োজন করে। যুক্তরাষ্ট্র মৌলভীবাজার প্রবাসীরা ছাড়াও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নের্তৃবৃন্দসহ বিপুলসংখ্যক প্রবাসী এ সভায় অংশ নেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগের সভাপতিত্বে এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট সোহান আহমেদ টুটুলের পরিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদ্য সমাপ্ত ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ (ব্রঙ্কস) এর কাউন্সিলম্যান প্রার্থী মোহাম্মদ এন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমিরিকা ইনক এর সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ জিলু, সহ সভাপতি মঞ্জুর চৌধুরী জগলুল, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বাংলাদেশ সোসাইটির ট্রাস্ট্রি আব্দুল হাসিম হাসনু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তজমুল হোসেন, সাবেক ছাত্র নেতা সাখাওয়াত আলী, বাকার সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক সারোয়ার চৌধুরী, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নূরে আলম জিকু, কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদক এইচ এম মিজান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট সায়েম মুন্তাকিম, হারুন আলী, হোসেন আহমেদ মজুমদার, শ্যামল কান্তি চন্দ, মিয়া মোহাম্মদ আলতাফ, মামুন আহমেদ, জিল্লুর রহমান খান, আশরাফ হোসেন টিটু, শাহীন আহমেদ, সৈয়দ আবুল কাসেম প্রমুখ।

অনুষ্ঠানে বাবলা দেবকে আয়োজকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয়। বাবলা দেব তার সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সভায় সাবেক ছাত্রনেতা বাবলা দেব সহ অন্যান্য বক্তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, কানাডা প্রবাসী মৌলভীবাজারের সাবেক ছাত্রনেতা বাবলা দেব যুক্তরাষ্ট্র সফরে আসলে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজারবাসী তার সাথে এ মতবিনিময় সভায় মিলিত হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








