Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন রোববার

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: May 31, 2022 | 12:12 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাবাসীর সামাজিক সংগঠন ‘কুলাউড়া বাংলাদেশ এসোসিয়েশন অব ইউএসএ’র নির্বাচন আগামী ৫ জুন রোববার অনুষ্ঠিত হবে। জ্যামাইকার তাজমহল পার্টি হলে এদিন সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এই নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার সিরাজউদ্দিন আহমদ সোহাগ জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন নির্বাচনের প্রথম তফসিল ঘোষণা করেছিল। কিন্তু ভয়াবহ করোনা মহামারীর কারণে কয়েক দফা উদ্যোগ নিয়েও সেসময় নির্বাচন করা সম্ভব হয়নি। অবশেষে গত ১৩ মার্চ অনুষ্ঠিত নির্বাচন কমিশনের সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি বছরের মে অথবা জুন মাসে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিস্থিতি বিবেচনা করে স্থগিতকৃত নির্বাচন সম্পন্ন করতে তফসিল ‘আংশিক পরিবর্তিত ও সংযোজিত’ করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী ৫ জুন রোববার সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।
সিরাজউদ্দিন আহমদ সোহাগের নের্তৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর সদস্যরা হলেন: মোহাম্মদ আব্দুল জলিল, জাবেদ খসরু, সাহেদ দেলওয়ার চৌধুরী ও মোহাম্মদ মুকিত চৌধুরী।
সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে সিরাজউদ্দিন আহমদ সোহাগ বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থী ও তাদের সাথে সংশ্লিষ্ট সকলকে তাদের নির্বাচনী প্রচার কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে নির্বাচনী আচরনবিধি মেনে চলার এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি।

Situs Streaming JAV