Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অ্যাসম্বলী ওইম্যান ক্যাথরিনা ক্রুজের ফান্ড রেইজিং

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: November 30, 2019 | 11:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক অ্যাসম্বলী ওইম্যান ক্যাথরিকা ক্রুজের ফান্ড রেইজিং অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে। গত মঙ্গলবার সন্ধ্যায় খাবার বাড়ির পালকি পার্টি সেন্টারে এ ফান্ড রেইজিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মঞ্চে থেকে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী, সংগীতশিল্পী বেবী নাজনিন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হক ও ডা. মাসুদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান। এছাড়া অতিথি আসন থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলীসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
বক্তব্যে ক্যাথরিনা ক্রুজ বলেন, নির্বাচন বা কমিউনিটিতে বাংলাদেশিরা আমার অন্যতম শক্তি। এই কমিউনিটিতে আমি বাংলাদেশির সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমি মনে করি বাংলাদেশ কমিউনিটি আমার কমিউনিটি, আমি বাংলাদেশ কমিউনিটি বা পরিবারের একজন গর্বিত সদস্য। ফান্ড রেইজিং অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি অভিবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ট্যাগ:
Situs Streaming JAV