নিউইয়র্কে গাইবান্ধাবাসীর মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্র প্রবাসী গাইবান্ধাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই রবিবার সন্ধায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন নিউইয়র্কে বসবাসরত নানান শ্রেণী-পেশার প্রবাসী গাইবান্ধাবাসী।
সনজীবন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ আমিনুল ইসলাম গোলাপ। মানববন্ধনের দাবীর প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য করেন বিশিষ্ট্য রাজনীতিক মুজাহিদ আনসারী,ঢকা গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক সৈয়দ জাকির হুসাইন রনি,নাট্যকর্মী শিবলী সাদিক, সাংবাদিক তোফাজ্জল লিটন। এছাড়াও গাইবান্ধার বিশিষ্ট্য ব্যবসায়ী হাসান হত্যার বিচার, গাইবান্ধা শহরের ফোরলেন রাস্তা নির্মাণ কাজে দুর্নীতি বন্ধসহ বিভিন্ন দাবী নিয়ে নিউ ইয়র্ক প্রবাসী গাইবান্ধাবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহনেওয়াজ টুকু, শাজাহান সরদার, দীলিপ মোদক, শফিউল আজম, মামুন রশিদ, হিরো চৌধুরী প্রমূখ। মানবন্ধনে প্রস্তাবনা পাঠ করেন মুক্তি সরকার।
সমাবেশে বক্তারা বলেন, উত্তরবঙ্গের অবহেলিত গাইবান্ধার মানুষের জীবনযাত্রাসহ আর্থ-সামাজিক ক্ষেত্রেও তেমন পরিবর্তন ঘটে নাই।
বক্তারা অবহেলিত গাইবান্ধা জেলার সার্বিক উন্নয়নে গাইবান্ধায় বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল কলেজ স্থাপন, ব্রক্ষ্ম্রপুত্র নদে টানেল নিমার্ণ, কুড়িগ্রাম-গাইবান্ধা-ঢাকা এবং রামসাগর এক্সপ্রেস ট্রেন চালু, গাইবান্ধা সদর উপজেলা সংলগ্ন অর্থনৈতিক অঞ্চল ঘোষণা ও গাইবান্ধায় গ্যাস লাইন সংযোগ, জেনারেল হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালুসহ আইসিইউ, পিসিআর ল্যাব স্থাপন, বগুড়া-কাহালু-বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রেল নির্মাণ কাজ দ্রুত বাস্তবায়ন, ব্রক্ষ্মপুত্র নদের চরাঞ্চল, আদিবাসী ও দলিত মানুষের জীবনমানের উন্নয়ন ও বনায়নসহ সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবীগুলো তুলে ধরেন।
বক্তারা সভাস্থল থেকে আরও জানান, তাদের দাবী সম্বলিত স্মারকলিপি নিউইয়র্কের বাংলাদেশ কন্সুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে পাঠানো হবে। অনুষ্ঠানে আগতরা গাইবান্ধার উন্নয়নে বিভিন্ন দাবী সম্বলিত নানা রঙ্গের ব্যানার, পোস্টার, প্লেকার্ড প্রদর্শন করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








