Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ’র আনন্দঘন বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: July 17, 2019 | 2:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে ব্যাপক উৎসব আয়াজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন। গত ৭ জুলাই রোববার ছায়া সুনিবিড় শ্যামল মনোরম পরিবেশে লংআইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় গ্রেটার খুলনাবাসীর এ মিলন মেলা। চমৎকার আবহাওয়ায় ভিন্ন আমেজে জমে উঠেছিল এ বনভোজন। যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর খুলনা সোসাইটি অব অব ইউএসএ’র সদস্য ও তাদের বন্ধু-স্বজনরা দিনব্যাপি পার্কের খোলা মাঠে খেলাধুলা, বনভোজনীয় খাবার-দাবার, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। গ্রেটার খুলনা প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়। অংশগ্রহণকারিরা পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন।

সংগঠনের কর্মকর্তারা জানান, রোববার সকাল প্রায় ৯ টায় জ্যাকসন হাইটসের রোজভেল্ট এভিনিউর ৬৯ স্ট্রিট থেকে বাস ছেড়ে যায় বনভোজনের উদ্দেশ্যে। এছাড়াও নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে প্রাইভেট কার যোগেও অতিথিবৃন্দ উপস্থিত হন পিকনিক স্পটে।বনভোজনে সংগঠনের কর্মকর্তা সহ তিন শতাধিক প্রবাসী অংশ নেন।

এদিন সকাল ১১ টায় সংগঠনের সভাপতি মুরারী মোহন দাস সংগঠনের কর্মকর্তা ও অতিথিদের সাথে নিয়ে বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পার্কের ব্লুবার্ড প্যাভিলিয়ন এ-তে সংগঠনের সিনিয়ার কর্মকর্তা শেখ মো. ফারুকুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সরদার মুনির হোসেন, বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সংগঠনের সিনিয়ার সহ সভাপতি ওয়াহিদ কাজী এলিন, সহ সভাপতি শেখ মো. নওশাদ আক্তার ও সদস্য সচিব শেখ কামাল হোসেন প্রমুখ।
বনভোজনের সার্বিক তত্তাবধানে ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ফার্স্ট সেক্রেটারি মো. শামিম হোসেন, বিশেষ অতিথি ছিলেন ডা. মমিন রহমান, ডা. আনোয়ার তুহিন, ডা. রিফাত জাফরিন রিফি।

উদ্বোধনের পর পরই অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়।
এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান। সহ ক্রীড়া সম্পাদক শেখ শহিদুল ইসলামের তত্বাবধানে এবং কর্মকর্তা শেখ মো. ফারুকুল ইসলাম, সৈয়দ এনায়েত আলী, ওয়াহিদ কাজী এলিন ও শেখ মো. নওশাদ আক্তারের সহযোগিতায় বিভিন্ন বয়সীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন। মধ্যাহ্নভোজের আগে অনুষ্ঠিত হয় মহিলাদের বালিশ বদল খেলা।
এর পর আয়োজক কমিটির সদস্য শিমুল দাসের তত্বাবধানে এবং শাহিন হাওলাদার, সেকান্দর আলী, শেখ আল আমিন সহ অন্যদের সহযোগিতায় পরিবেশন করা হয় মধ্যাহ্নভোজ। এর মধ্যেই শুরু হয় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা। এসময় একের পর এক সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন শিল্পী বাপ্পী সোম, কৃষনা তিথি ও সৌরভ।

মধ্যাহ্নভোজ শেষে অতিথিদের মিষ্টি ও পান-সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। বৈকালিক নাস্তা ও চা পর্বও ছিল এ আয়োজনে।
চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। র‌্যাফল ড্র বিজয়ীরা আর্কষণীয় পুরস্কার জিতে নেন। রাফেল ড্রতে ছিল নিউইয়র্ক-ঢাকা রিটার্ণ এয়ার টিকিটি, স্বর্ণালংকার, স্মার্ট টিভি সহ বেশ কটি আকর্ষণীয় পুরস্কার।
প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান সংগঠনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে খেলাধুলায় অংশ গ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডা. খন্দকার মাসুদুর রহমান প্রাণের আমেজে চমৎকার এমন আয়েজনের জন্য আয়োজক কমিটি ও কার্যকরী কমিটিকে ধন্যবাদ জানান।
সংগঠনের সভাপতি মুরারী মোহন দাস বনভোজনে যোগদানের জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। এসময় সংগঠনের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, বৃহত্তর খুলনাবাসীর কল্যাণে সংগঠনটি আরো নিবেদিতভাবে কাজ করে যাবে। তিনি এসময় আগামী বছরের বার্ষিক বনভোজনের আগাম আমন্ত্রণও জানান সবাইকে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV