নিউইয়র্কে ছাতক সমিতি ইউএসএ’র সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন ছাতক সমিতি ইউএসএ ইনক্রে সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। ম্যানহাটানের পলাশ রেষ্টুরেন্টে গত ১১ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যকরী কমিটির নয়া সভাপতি মানিক আহমদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. তুয়েল আহমেদ এমাদ। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সমিতির বিদায়ী সভাপতি মো: আবদুল খালেকের সভাপতিত্বে এবং বিদায়ী সাধারণ সম্পাদক রইছ আলীর পরিচালনায় সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আফতাব আলী ও ইকবাল আহমেদ মাহবুব, প্রধান নির্বাচন কমিশনার জুসেফ চৌধুরী, নির্বাচন কমিশনার আব্দুল আজিজ ও কাজী আবুল খায়ের, সাবেক সাধারণ সস্পাদক মানিক আহমদ, সাংবাদিক আবু তাহের সহ কমিটির অন্যান্যরা। সভায় বিপুল সংখ্যক প্রবাসী ছাতকবাসী উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় প্রধান নির্বাচন কমিশনার জুসেফ চৌধুরী তিন বছর মেয়াদী কার্যকরী কমিটির নাম ঘোষণা করলে তা তা সর্বসম্মতভাবে গৃহীত হয়।
নতুন কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন: সভাপতি মানিক আহমদ, সহ সভাপতি রইছ আলী ও মাওলানা আতিকুজ্জামান, সাধারণ সম্পাদক মো. তুয়েল আহমেদ এমাদ, সহ সাধারণ সম্পাদক জিয়াউল আহমেদ জামিল, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, সাংগঠনিক শুকুর আলী, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন, শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক আশরাফ হাসান, প্রচার সম্পাদক মো. আলী মিরন, ধর্ম ও জনকল্যাণ সম্পাদক আব্দুস সোবহান কাজী, দপ্তর সম্পাদক রিয়াজ রায়হান, মহিলা সম্পাদক করফুল বেগম, কার্যকরী সদস্য ইমতেয়াজ আহমেদ বেলাল, মাসুম নূর, মান্না মুনতাসির, মো: হারুন ইসলাম, আব্দুল বারী চপল, ফয়েজ আহমেদ, রহমত আলী ও আব্দুল হালিম।
সভায় নতুন কার্যকরী কমিটির কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জুসেফ চৌধুরী।
সভায় বক্তারা ছাতক সমিতির অর্জিত সাফল্যের সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরে সাবেক কর্মকর্তাদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে নতুন কমিটির কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত সভাপতি মানিক আহমদ এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তুয়েল আহমেদ এমাদ ঐক্যবদ্ধ ভাবে ছাতক সমিতিকে এগিয়ে নেযার জন্য ছাতকবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সমিতির সাবেক উপদেষ্টা আলহাজ গিয়াস উদ্দিন ও মুক্তিযোদ্ধা আবদুর রশিদসহ দেশে ও প্রবাসে মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত সহ দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনায় দোয়া করা হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








