Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জনসমক্ষে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান মঈন উ আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 92 বার

প্রকাশিত: July 29, 2016 | 4:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের এক এগারোর সময়কার বহুল আলোচিত সেনা প্রধান মঈন উ আহমেদ দীর্ঘদিন পর জনসমক্ষে এলেন। কয়েক মাস আগে জামাইকা মুসলিম সেন্টারের একটি নামাজে জানাজায় তত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ ‘জনরোষের’ শিকার হওয়ার পর মঈন উ আহমেদ লোক চক্ষুর অন্তরালে ছিলেন। কিন্তু সোমবার রাতে তাকে নিউইয়র্কের ইয়াঙ্কারসের একটি বিবাহ অনুষ্ঠানে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান এবং কমিউনিটি এক্টিভিস্ট আসিফ চৌধুরীর পরিবারের দুই সদস্যের বিবাহ অনুষ্ঠানে সন্ধ্যার দিকে আকষ্মিকভাবে হাজির হন মঈন উ আহমেদ। মুহূর্তের মধ্যে লাল নীল বাতির নিয়ন আলোয় চলমান আয়োজন ঢাকা পড়ে যায়। বিলাসী বিয়ের আয়োজনের সব কিছুকে চাপিয়ে সবার দৃষ্টি চলে যায় মঈন উ আহমদের দিকে। লাল ফুলের টাই এবং স্যুট পরিহিত মঈন উ আহমেদকে কিছুটা অসুস্থ দেখালেও তিনি সহাস্যে অনেকের সঙ্গে কথা বলেন এবং করমর্দন করেন। পুরোটা সময়জুড়ে তখন তার সঙ্গে ছিলেন মিসেস মঈন। অনেকে মঈন উ আহমদের সঙ্গে ছবি তুলতে ব্যস্ত হয়ে যান। এ সময় আওয়ামী ঘরনার লোকজন মঈন উ আহমেদকে দেখে একটু কৌতুহলি হলেও বিএনপি ঘরনার আমন্ত্রিত অতিথিরা বেশ বিরক্ত হন বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। বাংলাওয়ার্ল্ড২৪.কম এ খবর দিয়েছে।
মঈন উ আহমেদের সঙ্গে কথা বলেছেন এমন একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘তার কাছে প্রশ্ন ছিল ‘কেমন আছেন, কোথায় আছেন’। উত্তরে মঈন উ আহমেদ বলেছেন, ‘শরীরটা বেশ ভালো যাচ্ছে না, ফ্লোরিডা এবং নিউইয়র্ক মিলেই ভাগাভাগি করে বছর অতিবাহিত করছি।’ এসময় কৌতুহলী কয়েকজন বাংলাদেশের রাজনীতি নিয়ে আলাপ জমাতে চাইলে মঈন উ আহমেদ তা থেকে সুকৌশলে বিরত থাকেন।
প্রসঙ্গত: ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মঈন উ আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি এখানে উন্নত চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয় পরিবারের পক্ষ থেকে।
উইকিপিডিয়ার তথ্য মতে, জেনারেল মঈন ইউ আহমেদ এনডিসি, পিএসসি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, যিনি ১৫ জুন ২০০৫ থেকে ১৫ জুন ২০০৯ পর্যন্ত সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের অন্যতম বিতর্কিত সেনা প্রধান।

ট্যাগ:
Situs Streaming JAV