Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে নিউইয়র্ক স্টেট বিএনপির বিক্ষোভ কর্মসূচি, জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকরিপি প্রদান (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: December 8, 2021 | 12:46 PM

https://www.facebook.com/USANewsNY/videos/291610302975143

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে নিউইয়র্ক স্টেট বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। এ বিক্ষোভ-সমাবেশ থেকে বেগম খালেদা জিয়ার ‘চিকিৎসার্থে বিদেশ যাবার’ অনুমতির দাবিতে তারা জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বরাবর স্মারকরিপিও প্রদান করেন। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।

নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এবং স্টেট বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বদরুল হক আজাদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস আহমেদ। প্রধান বক্তা ছিলেন বিএনপি নেতা মার্শাল মুরাদ।
আলোচনায় আরও অংশ নেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গোলাম ফারুক শাহীন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা সৈয়দ এম রেজা, স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম চেয়ারম্যান ও কাজী আসাদ উল্লাহ, যুগ্ম সম্পাদক দেওয়ান কাওসার ও শাহীন আলম, ব্রুকলীন বিএনপি নেতা জাহাঙ্গির সোহরাওয়ার্দি, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক আনোয়ার ইসলাম শাহীন, সিটি বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে খোরশেদ আলম মেম্বার, আবুল কালাম, মিজানুর রহমান, মনির হোসেন, ফজলুর রহমান, ফয়সাল হোসেন, ইউসুফ আলী তালুকদার, মো. মোস্তফা, কামাল উদ্দিন, মাহবুব আরম, আতাউর রহমান, মো. সোহরাব হোসেন, আসাদুল হক, মো. আতাউর রহমান, শফিকুল ইসলাম, শফিকুর রহমান তপু সহ যুবদল, শ্রমিক দল, জাসাস, ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

হিমেল হাওয়ার মধ্যে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে বেগম খালেদা জিয়ার জীবন রক্ষায় নি:শর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার নিমিত্তে অবিলম্বে বিদেশ প্রেরণের দাবি জানানো হয়। বিক্ষোভকারীদের হাতে ছিল ‘রিলিজ বেগম খালেদা জিয়া ফর ট্রিটমেন্ট এব্রড’ লেখা পোস্টার-ব্যানার।
জাতিসংঘ মহাসচিব বরাবর লেখা স্মারকলিপিতে সম্পূর্ণ মানবিক কারণে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানানোর আহ্বান জানানো হয়।

ট্যাগ:
Situs Streaming JAV