নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি যুক্তরাষ্ট্র’র সেমিনার: দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/369420684867784
ইউএসএনিউজঅনলাইন.কম: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গত ৭ নভেম্বর রোববার নিউইয়র্কে কুইন্স প্যালেসে যুক্তরাষ্ট্র বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র’র উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুস সাদিক।

‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র’র আহবায়ক জিল্লুর রহমান জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচীব মিজানুর রহমান মিল্টনের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর। গেষ্ট অফ অনার ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক ড. খোন্দকার মোশাররফ হোসেন।

প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিনের আহবায়ক এবং সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব বীর মুক্তিযাদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের রেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, সহ আন্তর্জাতিক সম্পাদক ও উত্তর আমেরিকার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আনোয়ার হোসেন খোকন, সহ আন্তর্জাতিক সম্পাদক ও প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনীন।

সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করে বলেন, আমরা একটি দুঃসময়ের মধ্যে আছি। দেশ এক ভয়াবহ ফ্যাসিব্যাদীদের কবলে পড়েছে। চারদিকে শুধু ক্ষমতার লড়াই। এ থেকে পরিত্রাণ পেতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, যুক্তরাষ্ট্র’র সিনিয়র যুগ্ম আহবায়ক শরাফত হোসেন বাবু। সভায় বিপুল সংখ্যক নেতা-কর্মী বক্তব্য রাখেন। সেমিনারটি বিশাল কর্মীসভায় রূপ নেয়।

সভায় ১০ টি নানা কমিটি এবং নিউজার্সি নর্থ ও কানেকটিকাট বিএনপির সুবর্ণ সুবর্ণজয়ন্তী কমিটি কেন্দ্রীয় অনুমোদনে ঘোষণা করা হয়। অতিসত্বর অন্যান্য স্টেটের কমিটিও ঘোষিত হবে বলে অনুষ্ঠানে জানান হয়।
সভায় জুম লিং এর মাধ্যমে ইউরোপ সহ বিভিন্ন স্টেটের কেন্দ্র অনুমোদিত কমিটির নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








