নিউইয়র্কে জামালপুর জেলা সমিতির মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ‘জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ৯ অক্টোবর নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ‘গোল্ডেন প্যালেস ব্যাংকুয়েড হলে’র মনোরম পরিবেশে এ সমাবেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুরবাসীরা নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যোগ দিয়েছিলেন সপরিবারে।
হৃদয়ের উষ্ণতা আর সম্প্রীতির বন্ধনে চার শতাধিক প্রবাসীর এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক। পবিত্র কোরআন থেকে পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান। পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক। উভয় দেশের জাতীয় সংগীতের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার শফিকুল আকন্দ, পি.ই.। উদ্বোধনের পরেই আগত অতিথিদের মাঝে অ্যাপাটাইজার সার্ভ করা হয়। তারপর উদযাপন কমিটির সদস্য-সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম আশাফুদ্দৌল্লাহ্ (লিটন)। পরে সাধারণ সম্পাদক কার্যকরী কমিটির সকল সদস্যকে মঞ্চে ডাকেন এবং সবার সাথে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, কৃষিবিদ ও সংগঠনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার আশরাফুজ্জামান, উপদেষ্টা সাবেক সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ মোর্শেদা জামান, উপদেষ্টা ও সাবেক সভাপতি আবু হায়াত মোস্তফা হেলাল, বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শেলী, উপদেষ্টা শাহ মো. ইমরান খান (শাহীন), কৃষিবিদ মো. মমিন, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সার্জন মোঃ বদিউজ্জামান (জামান), সাবেক সহ-সভাপতি জি ইউ টি হেলাল, বিশিষ্ট সংগঠক শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, খন্দকার সালমান, মো. সেলিম, ডা. দীতি ভৌমিক, ডা. সনু সাহুনী, কমিনিটি লিডার শেখ জামাল হোসাইন, রেজা আব্দুল্লাহ (স্বপন), মো. কামাল হোসেন, মোখলেছুর রহমান, মো. এ, আই খান বিপ্লব, সৈয়দ আহমেদ বাবলা, মো. নুরুজ্জামান, নূর নবী, মো. সাইফুল ইসলাম, মো. আজিজুর রহমান, মো. নছিব, মো. পিন্টু, মো. সামিউল, মো. মোমিন প্রমুখ।
বক্তব্য রাখেন আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, আবু হায়াত মোস্তফা হেলাল, অজিত ভৌমিক, সাইদুর রহমান শেলী, শাহ মো. ইমরান খান (শাহীন), মো. আনোয়ার হোসেন, মো. মমিন, মো. বদিউজ্জামান (জামান), শেখ জামাল হোসাইন, রেজা আব্দুল্লাহ (স্বপন), মো: শরিফুল ইসলাম (মিন্টু), রবিউল ইসলাম, এএসএম আশাফুদ্দৌল্লাহ্ (লিটন), মো. আহসান হাবীব, মো. রফিক হাসান, এস,এম হাসান আরিফ এবং মো. মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশন করা হয় সুস্বাদু বাঙালি খাবার। খাবার পরিবেশনে সহায়তা করেন সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম ( মিন্টু), যুগ্ম সাধারণ সাম্পাদক মো. রফিকুল হাছান, সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব, প্রচার সম্পাদক -এস এম হাসান আরিফ, সহ-ক্রীড়া সম্পাদক মো. রাসেদুল ইসলাম (রাশেদ), কার্যকরী সদস্য মো. মাসুদ কবীর রসূল, আব্দুল ওয়াহিদ।
আনন্দ-উচ্ছ্বাসকে ষোলকলায় পূর্ণ করে প্রবাসের জনপ্রিয় শিল্পীগণের পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান (মিরন)। সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, শশী, খন্দকার সালমান এবং সামিয়া ইসলাম।
সংগঠনের সভাপতি অজিত ভৌমিক অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্নাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। সমাবেশ থেকে প্রবাসের সকল জামালপুরবাসীকে পরবর্তী কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানানো হয়।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








