Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবিএ’র নির্বাচনী ফলাফল নিয়ে দায়ের করা মামলা খারিজ

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: August 11, 2022 | 12:48 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন-জেবিবিএ এক সংবাদ সম্মেলনে গত নির্বাচনের পর তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছেন বলে জানিয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জেবিবি নেতারা জানান, গত নির্বাচনে গিয়াস আহমেদ এবং তারেক হাসান খানের নেতৃত্বের প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। এতে ইর্ষান্বিত হয়ে মাহবুবুর রহমান টুকু ও মনির হোসেন গং নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কুইন্স সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত মাহবুবুর রহমান টুকুদের আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন।

সংবাদ সম্মেলনে জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ বার ভূইয়া, সহ সভাপতি মোল্লা এম এ মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেবিবিএ নেতা আসিফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, কার্যকরী সদস্য  ডা. বর্ণালী হাসান এমডি সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞ বিচারক মামলার প্রস্তাবিত নির্দেশনা প্রস্তুত করে আদালতে জমা দেয়ার মৌখিক নির্দেশ প্রদান করেন এবং বিজ্ঞ আইনজীবী জাফর এ সিদ্দিকী তাঁর মক্কেলের পক্ষে এমন নির্দেশনা (proposed order) প্রস্তুত করে আদালতে জমা দিয়েছেন।

Situs Streaming JAV