Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জেবিবি’র সভায় মাতৃভাষা দিবস উদযাপনের সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক পঠিত: 72 বার

প্রকাশিত: January 25, 2019 | 9:42 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)। এ কর্মসূচিতে প্রবাসের সকল সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী-আঞ্চলিক সংগঠনের সম্পৃক্ততা কামনা করা হয়েছে।

২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ডাইভার্সিটি প্লাজায় স্থাপিত শহীদ মিনারে অন্য সকল সংগঠনকে সাথে নিয়ে জেবিবিএ প্রভাত ফেরী করবে। এ উপলক্ষে মঙ্গলবার জেবিবিএর এক সভা অনুষ্ঠিত হয় পালকি পার্টি সেন্টারে। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম এবং পরিচালনা করেন সেক্রেটারি মো. কামরুজ্জামান কামরুল।

এ সভায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার সংকল্প ব্যক্ত করা হয়। সভায় গৃহিত সিদ্ধান্ত অনুযায়ী প্রভাত ফেরীতে অংশগ্রহণের আগে ২০ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের আলোকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পালকি পার্টি সেন্টারে। অনুষ্ঠানে কমিউনিটির সকলকে সপরিবারে উপস্থিত হবার আহবান জানানো হয়েছে।

জেবিবিএর কার্যকরী কমিটির সভায় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন মোহাম্মদ আলম নমী, বিপ্লব সাহা, কামরুজ্জামান বাচ্চু প্রমুখ।
এর আগে জেবিবিএর কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ এবং বোর্ড অব ডিরেক্টরগণের এক যৌথ সভা অনুষ্ঠিত হয় তিতাস রেস্টুরেন্ট মিলনায়তনে। এ সময় সংশ্লিষ্ট সকলকে জেবিবিএর কার্যক্রমে সক্রিয় হবার অনুরোধ জানান সভাপতি আবুল ফজল দিদারুল ইসলাম। এতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন এটর্নী মঈন চৌধুরী, এম আজিজ, মো. কামরুজ্জামান কামরুল, মো. আলম নমী প্রমুখ।

ট্যাগ:
Situs Streaming JAV