নিউইয়র্কে জ্যাকসন হাইটস মেলা ১৪ আগস্ট শনিবার : প্রথম পুরস্কার গাড়ি
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক: নিউইয়র্কে জ্যাকসন হাইটস জ্যাকসন হাইটস মেলা আগামী ১৪ আগস্ট শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের সহযোগিতায় জেবিবিএর ডিরেক্টর ফাহাদ সোলায়মান এবং জ্যাকসন হাইটস এলাকাবাসীর সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম নমির নের্তৃত্বে জ্যাকসন হাইটসের ৩৭ রোড এবং ৭৪ এবং ৭৫ স্টিটের মাঝে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। করোনার বিধিনিষেধ শিথিল হওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কারণে এই মৌসুমের প্রথম মেলার আয়োজন করছেন তারা। মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এ্যাসেম্বলীওম্যান ক্যাটেলিনা ক্রুজ। বিশেষ অতিথি হিসাবে থাকবেন কুইন্স ডিস্টিক্ট এটর্নী মেলিন্ডা ক্যাটজ, কুইন্স বরো প্রেসিডেন্ট ডোনাবান রিচার্ড, এ্যাসেম্বলীওম্যান জেসিকা গাঞ্জালেস, জেনিফার রাজকুমার, কাউন্সিলম্যান প্রার্থী শেখ কৃষ্ণান, মূলধারার রাজনীতিবিদ ও ইমিগ্র্যান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বারী হোম কেয়ারের প্রেসিডেন্ট আসিফ বারী টুটুল, গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জ্যাকসন হাইটস মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি শিব দাস, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী সাইফ নায়াগ্রা।
মেলায় সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীনসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলার র্যাফেল ড্রর প্রথম পুরস্কার থাকবে গাড়ি, দ্বিতীয় পুরস্কার নিউইয়র্ক-ঢাকা-নিউইয়র্ক টিকেট। এ ছাড়াও থাকবে আরো আকর্ষণীয় পুরস্কার।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








