নিউইয়র্কে তারেক পরিষদের সভা:সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তিসহ তারেক-কোকোর বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি
এনা : আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, আমানউল্লাহ আমান এবং হাবিবুন নবী সোহেলের বিরুদ্ধে নতুন মামলা দায়েরের প্রতিবাদ, সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী, সম্পাদক মাহমুদুর রহমানসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবিতে ২০ ডিসেম্বর রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকী রেস্টুরেন্টে তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক নেতা-কর্মী-সমর্থকের উপস্থিতিতে এ সভায় ঘোষণা করা হয় যে বাংলাদেশে মানবাধিকার হরণের জঘন্য ঘটনাবলী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার না করা পর্যন্ত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের সদর দফতরের সামনে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। তারেক পরিষদের চেয়ারপার্সন ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সেক্রেটারী রাফেল তালুকদার। আলোচনায় অংশ নেন শেখ আনসার আলী, এ টি এম হেলালুর রহমান, শহিদুল্লাহ পাটোয়ারি, সারওয়ার খান বাবু, এ এস এম মাইনুল করিম টিপু, মাহবুবুল আলম, ফারুক হোসেন মজুমদার, রুহুল আমিন নাসির প্রমুখ। বিজয় দিবস উপলে সভার শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভাপতির সমাপনী বক্তব্যে আকতার হোসেন বাদল বলেন, মহাজোট সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও অপশাসনের সমালোচনা করলেই রাজাকারের তালিকায় নাম উঠে, অথচ প্রধানমন্ত্রীর ঘরেই রয়েছেন রাজাকার। তিনি বলেন, এহেন অপশাসনের বিরুদ্ধে প্রবাস থেকে দুর্বার আন্দোলনের বিকল্প নেই।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








