Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে তিন দিনব্যাপী ‘টেস্কওয়ার্ল্ড ইউএসএ/এপারেল সোর্সিং ইউএসএ ২০২৩’ বাণিজ্য মেলা: বাংলাদেশী ১০টি কোম্পানী অংশ নেবে

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: January 28, 2023 | 11:26 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘টেস্কওয়ার্ল্ড ইউএসএ/এপারেল সোর্সিং ইউএসএ ২০২৩’ শীর্ষক তিন দিনব্যাপী বাণিজ্য মেলা। বাংলাদেশী ১০টি কোম্পানী এই বাণিজ্য মেলায় অংশ নেবে।
২৭ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস এসোসিয়েশন এর সভাপতি হোসেনের নেতৃত্বে সংগঠনটি একটি বিশেষ বাংলাদেশী প্যাভিলনসহ এই বাণিজ্য মেলায় অংশ নেবে।
বাংলাদেশে উৎপাদিত প্রায় সব ধরনের পণ্য এসোসিয়েশনের পক্ষ থেকে প্যাভিলয়নে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হবে।
সূত্র জানায়, ২২টি দেশের মোট ৩২৪ প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেবে। চীন, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার প্যাভিলন থাকবে এ মেলায়। চীনের ১৭৫টি প্রতিষ্ঠান অংশ নেবে এ মেলায়।
বাংলাদেশের যে সব কোম্পানী নিউইয়র্ক মেলায় অংশ নেবে সেগুলো হল:-আরজিন্স প্রডিউসার লি., হাম-মীম ডেনিম, পাওনিয়ার ডেনিম, ম্যাস্ক উইল বিডি, পেঙ্গনু গ্রুপ, ভেরো স্টাইল, টোটাল এ্যাপারেল, এনটুএন সোর্সিং। এ সব কোম্পানী বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস এসোসিয়েশন এর আওতায় মেলায় অংশ নেবে। তাছাড়া ঢাকা ফারইষ্ট এবং উইকিটেক্স বিডি (ইন্টারলিংক ড্রেসেস) সরাসরি মেলায় অংশ নেবে। বাসস

Situs Streaming JAV