Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে নিজ ক্যাবের আঘাতে নিহত বাংলাদেশী ক্যাবি জাফর উল্লাহ : ভাড়া না দিয়ে প্যাসেঞ্জারের পলায়ন

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: July 17, 2019 | 11:52 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রঙ্কসে বাংলাদেশী একজন ইয়েলো ক্যাব ড্রাইভার নিজ ক্যাবের আঘাতে নিহত হয়েছেন (ইন্নালিল্লাহে—রাজেউন)। ক্যাবি জাফর উল্লাহ (৬৫) নিজ ক্যাবের আঘাতে আহত হয়ে মারা গেছেন। রোববার রাত ১১টা ৪০ মিনিটে এই ঘটনা ঘটেছে বঙ্কসের সাউন্ড ভিউ এলাকায়। বাংলাদেশী মোহাম্মদ জাফর উল্লাহ রাতে প্যাসেঞ্জার নিয়ে ব্রঙ্কসের সাউন্ড ভিউ এলাকায় আসেন। ভাড়া না দিয়েই প্যাসেঞ্জার পালানোর চেষ্টা করলে ভাড়ার জন্য তিনি তাকে ধাওয়া করেন। তাড়াহুড়ার মধ্যে পার্কিং না করে ড্রাইভিংয়ে রেখেই তিনি গাড়ী থেকে বের হন। এই অবস্থায় গাড়ীর আঘাতে তিনি মারাত্মকভাবে আহত হলে স্থানীয় হাসপাতালে নেয়ার পর মারা যান জাফর উল্লাহ। জানা যায়, নিহত মোহাম্মদ জাফরুল্লাহ নিউইয়র্কের ব্রুকলীনের বাসিন্দা। বিগত ৩০ বছর যাবৎ নিউইয়র্কে বসবাস করছিলেন। তিনি দুই সন্তানের জনক। তার এক সন্তান ক্যালিফোর্নিয়া বসবাস করেন। ১৯৯৭ সাল থেকে ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করছেন বলে ট্যাক্সি এন্ড লিমোজিন কমিশন সূত্রে জানা গেছে। ১৭ জুলাই পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV