নিউইয়র্কে পার্কচেষ্টার জামে মসজিদের ইয়ুথ প্রোগ্রামের পুরস্কার বিতরণী
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেষ্টার জামে মসজিদের ইয়ুথ প্রোগ্রামের পুরস্কার বিতরণী ধর্মীয় উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ আগস্ট রোববার মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইসলামে নামাজের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। পার্কচেস্টার জামে মসজিদ কমিটি আয়োজিত এ অনুষ্ঠানে মাসব্যাপি সবচেয়ে বেশী জামাতে নামাজ আদায়কারী ১০ থেকে ১৮ বছর বয়সী ১৫ জন ছেলেকে ১টি করে নতুন বাইসাইকেল প্রদান করা হয়। এর মধ্যে ৩০ দিনে একটি জামাতও মিস করেনি এমন ছেলেও রয়েছে।

অনুষ্ঠানে ইসলামে নামাজের গুরুত শীর্ষক আলোচনায় অংশ নেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ মুফতি সৈয়দ আনসারুল করিম আল আজহারী, নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবাল, পার্কচেস্টার জামে মসজিদের খতীব মাওলানা মুফতি মো: মাঈনুল ইসলাম, বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া ও আসসাফা জামে মসজিদের খতিব মাওলানা রফিক আহমেদ। মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, মানব জাতির সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরীত হন হযরত মুহম্মদ (স.)। রাসুল (সা.) আমাদের জন্য দুই জিনিস রেখে গেছেন। আল কুরআন, আল সুন্নাহ এবং তাঁর আহলে বায়াত। আলোচকরা বলেন, ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজ বেহেস্তের চাবি। অন্যান্য ইবাদতের চেয়ে নামাজের কিছু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। নামাজের দ্বারা গোনাহ মাফ হয়।

অনুষ্ঠানের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, পুরস্কার বিতরণসহ বিস্তারিত কর্মসূচি ছিল। অনুষ্ঠানে শিশু-কিশোর সহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।

ইয়ুথ প্রোগ্রামে ছেলেদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে মুসলিম উম্মা, দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মসজিদ কমিটির সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সহ সভাপতি আবদুস শহীদ ও জয়নাল এ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া, সহ

সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া, কালচারাল সেক্রেটারী হিফজুর রহমান চৌধুরী, ফিউনারেল সেক্রেটারী মোঃ নুরুল আহিয়া, মেইনটেনেন্স সেক্রেটারী মোঃ ফটিক মিয়া,

এডুকেশন সেক্রেটারী ইসলাম উদ্দিন, কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সদস্য : আবদুল বাছির খান, আবদুল মতিন ও লুকমান হোসেন লুকু।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








