Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাগরিক সংবর্ধনা ২৪ সেপ্টেম্বর

অনলাইন ডেস্ক পঠিত: 191 বার

প্রকাশিত: August 12, 2022 | 12:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আসবেন। জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশন আগামী ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে। জাতিসংঘের উচ্চস্তরের সাধারণ বিতর্ক শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে নিউইয়র্কে পৌঁছাবেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে আগামী ১৭ অথবা ১৮ সেপ্টেম্বর তিনি নিউইয়র্কে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে।  ২৪ সেপ্টেম্বর শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের উদ্দেশে ভাষণ দেবেন।
এদিকে ঢাকায় সাম্প্রতি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন যে, গত বছরের মতো এবারও তিনি নিউইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল নাগরিক সংবর্ধনায় (আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার) প্রবাসীদের উদ্দ্যেশে ভাষণ দেবেন। আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। ভার্চুয়াল নাগরিক সংবর্ধনার খবর শোনার পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সশরীরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। গত দুই বছর ধরে প্রধানমন্ত্রীকে সশরীরে না দেখায় কিছুটা হতাশ হয়েছেন নেতাকর্মীরা। তাই এবারের নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সশরীরে দেখার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

Situs Streaming JAV