Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন’র : কর্মসূচির মধ্যে ছিল জন্মদিনের কেক কাটা, ‘বিশেষ মোনাজাত’ ও আলোচনা সভা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 197 বার

প্রকাশিত: September 29, 2022 | 12:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি উদযাপন করেছে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন। স্থানীয় সময় সোমবার রাতে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে এ কর্মসূচির মধ্যে ছিল জন্মদিনের কেক কাটা, ‘বিশেষ মোনাজাত’ ও আলোচনা সভা।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া, সঞ্চালনা করেন কম্যুনিকেশন ডাইরেক্টর মুক্তিযোদ্ধা লাবলু আনসার।
প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী প্রেসিডেন্ট মশিউর মালেক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, শিল্পী রথীন্দ্রনাথ রায় ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মাহাবুবুল আলম।
আরও বক্তব্য দেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী ও আব্দুল কাদের মিয়া। শেখ হাসিনাকে নিয়ে লেখা স্বরচিত কবিতা পাঠ করেন সেক্টর কমান্ডারস ফোরামের নারী বিষয়ক সম্পাদক সবিতা দাস।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার চুন্নু, সাধারণ সম্পাদক রেজাউল বারি বকুল, প্রচার সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক আব্দুর রহমান ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল বাশার ভূইয়া।
আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আল আমিন বাবু, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সদস্য মামুন চৌধুরী এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য দেলোয়ার হোসেন ফারুক, চট্টগ্রাম সমিতির প্রেসিডেন্ট আহসান হাবিব, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ একাত্তরের সাংস্কৃতিক সম্পাদক উইলি নন্দি, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক লিটন চৌধুরী, প্রচার সম্পাদক এটিএম মাসুদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, ভাইস প্রেসিডেন্ট সমীরুল ইসলাম বাবলু ও সালেহা চৌধুরী।

Situs Streaming JAV