নিউইয়র্কে প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতির সভা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যান সমিতি ইউ এস এ ইনক এর ২০১৯ এর বনভোজন পরবর্তী এবং সংগঠনের আসন্ন ২৫ বৎসর পূর্তি উপলক্ষে কার্যকরী পরিষদের সভা এক অনুষ্ঠিত হয়। গত ৮ সেপ্টেম্বর সন্ধায় জ্যাকসন হাইটসের পালকি রেস্টুরেন্টে সভাটির প্রথম পর্বে ছিল বনভোজন এবং দ্বিতীয় পর্বে সংগঠনের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে আলোচনা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী জামান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক।

২৫ বৎসর পূর্তি উৎসবের জন্য কাজল মাহমুদকে আহ্ববায়ক ও ফয়সাল আহমেদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। জাকজমকপূর্ণ এই আয়োজনটি আগামী নভেম্বরের মধ্যবর্তী কোন এক সন্ধ্যায় করার সিদ্ধান্ত নেয়া হয়।
গত ১৮ আগস্ট অনুষ্ঠিত সহ¯্রাধিক বরিশালবাসীদের উপস্থিতিতে সুন্দর এবং সফল ভাবে বার্ষিক বনভোজন সম্পন্ন করার জন্য সংগঠনের সভাপতি, আহ্ববায়ক কমিটিসহ সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা এ,কে, আজাদ তালুকদার বলেন, সংগঠনের সভাপতি কাজী জামান এই বনভোজন অনুষ্টানে যে চমক ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তাতে ভবিষ্যতে এর চেয়েও বড়ো যে কোনো অনুষ্ঠান করার জন্য সাহস ও প্রেরণা যোগাবে।
সভার দ্বিতীয় পর্বে সংগঠনের ২৫ বৎসর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানের ঘোষণা এবং আহ্ববায়ক কমিটি গঠন উপলক্ষে সভাপতি কাজী জামান তার বক্তব্যে, সংগঠনের সকল সদস্যদের নিয়ে ২৫ বৎসর পূর্তি উৎসব করার প্রস্তাব দিলে সকলে একবাক্যে সম্মতি প্রদান করেন এবং সবাই অনুষ্ঠানটি সফল করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানের জন্য একটি দৃষ্টি নন্দন সুভেনির প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








