নিউইয়র্কে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের
ইউএসএনিউজঅনলাইন.কম: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী উদযাপন করেছে বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্র। গত ৭ আগস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যামাইকা পানসি রেস্টুরেন্ট পার্টি হলে বঙ্গমাতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা: মোহাম্মদ ইনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দীন আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইরিন পারভিন, উপদেষ্টা বীর মুক্তযোদ্ধা তোফায়েল চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক ও বঙ্গমাতা পরিষদের প্রাক্তণ সাধারণ সম্পাদক কৃষিবিদ আশরাফুজ্জামান, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক ষ্টেট’র ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম ও প্রাক্তণ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা নাছির
উদ্দিন, ডা. কমল রতন সাহা, যুক্তরাষ্ট্র জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, কুমিল্লা সোসাইটির বিদায়ী সভাপতি আবুল খায়ের আখন্দ ও নবনির্বাচিত সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম ও মুফিজুল ইসলাম ভূইয়া রুমি।
আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের উপদেষ্টা অধ্যাপিকা হুসনে আরা ও উপদেষ্টা ফাহিম রেজা নূর, অধ্যক্ষ সানা উল্লাহ, এডভোকেট ইমাম হোসেন শেখ, যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সহ সভাপতি মোঃ জহুরুল ইসলাম ও এডভোকেট মোর্শেদা জামান।
বঙ্গমাতাকে নিয়ে নিজের লেখা কবিতা পাঠ করেন সংগঠনের সহ সভাপতি শাহীন ইবনে দিলওয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়–য়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সফিকুল ইসলাম আখন্দ ও কোষাধ্যক্ষ প্রকৌশলী মোঃ লুৎফুর রহমান, লিয়াকত আলী, জিল্লুর রহমান শাহীন ও মেয়াজ্জেম হোসেন প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বেলাল হোসাইন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদের সভাপতি ডা: মো: ইনামুল হক ও সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ অনুষ্ঠানে যোগদানকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








