Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি মোদাসসার নিহত

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: February 9, 2022 | 9:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মোদাসসার খন্দকার নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিউইয়র্কের ব্রুকলিনের সাইপ্রেস হিলস সেকশনে নিজ বাড়ির কাছে গুলিতে নিহত হন ৩৬ বছর বয়সী মোদাসসার খন্দকার। নিহত খন্দকার মোদাচ্ছেরের গ্রামের বাড়ি মানিকগঞ্জ। ব্রুকলিন ওজন পার্কের ২০০ ফরবেল স্ট্রীটের বাসায় স্ত্রী ও ৪ বছরের ছেলে নিয়ে বাস করতেন।

স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ১২টার দিকে ব্রুকলিনের গ্লেনমোর অ্যাভিনিউয়ের কাছে ফরবেল স্ট্রিটের ব্লক ২০০ এর কাছাকাছি স্থানে এই হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ব্রুকলিন পুলিশ।
জানা গেছে, কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন মোদাসসার খন্দকার। এ সময় তার তার মাথায় গুলি করা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে তাকে জ্যামাইকা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি গাড়ি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন।

ট্যাগ:
Situs Streaming JAV