Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বরুড়া উপজেলা এসোসিয়েশন ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 170 বার

প্রকাশিত: August 18, 2022 | 2:32 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে আনন্দঘন পরিবেশে ১৪ আগস্ট রবিবার অনুষ্ঠিত হলো বরুড়া উপজেলা এসোসিয়েশন ইউএসএ ইন্ক আয়োজিত বার্ষিক বনভোজন ও মিলন মেলা ২০২২। লং আইল্যান্ডের হেম্পস্টেড লেক স্টেট পার্কের মনোরম ও নান্দনিক পরিবেশে আয়োজিত এই বনভোজন ও মিলন মেলায় যুক্তরাষ্ট্রে বসবাসরত কুমিল্লা জেলার বরুড়া উপজেলার শ শ প্রবাসী অংশগ্রহণ করেন।
পার্কে পৌছানোর পর আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান সংগঠনের সভাপতি সুলেমান মজুমদার ও সাধারণ সম্পাদক মো: বদরুল হক আজাদ এবং বনভোজন আয়োজক কমিটির আহ্বায়ক মো: মমতাজ উদ্দিন ও সদস্য সচিব মনসুর আলী মিন্টু। উপস্থিত সকলকে সুস্বাদু নাস্তা পরিবেশনের মধ্য দিয়ে দিনের আনুষ্ঠানিকতার সূচনা হয়। শৈশব থেকে কৈশর ও কৈশর থেকে যৌবনের সেই পুরানো স্মৃতি বিজড়িত আলোচনায় জড়িয়ে পড়েন বনভোজনে আগত সকল বরুড়া প্রবাসী। সে এক অন্য রকম অনুভূতি।
সকালে নাস্তার পর তাহের মজুমদার, নুরুল ইসলাম, মো: ইকবাল হোসেন, মারুফউদ্দিন মানিকের পরিচালনায় শিশু-কিশোর কিশোরিদের দৌড় প্রতিযোগিতা এবং পুরুষদের দৌড় প্রতিযোগিতা। অন্যদিকে মহিলা সম্পাদিকা শাহানারা মজুমদার, মমতাজ বেগম ও আফরোজ বেগমের পরিচালনায় শুরু হয় মহিলাদের হাড়ি ভাঙ্গা ও বালিশ খেলা।
ভোজন বিলাসী অতিথিদের পরিবেশন করা হয় এশিয়ান কাবাব এন্ড কারি থেকে আনা সুস্বাদু খাবার। এছাড়াও আয়োজিন ছিল ঝালমুড়ি, গরম চা এবং বরুড়ার ঐতিহ্যবাহী পান।
বিকালে পুরস্কার বিতরণ পর্বে সভাপতিত্ব করেন বনভোজন উদ্যাপন কমিটির আহ্বায়ক মো: মমতাজ উদ্দিন এবং সংগঠনের সাধারণ সম্পাদক মো: বদরুল হক আজাদের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বরুড়ার বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ রফিউল হক চেয়ারম্যান। বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক কামাল, বরুড়া এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ডা.

আতাউল চৌধুরী তুষার, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্রের সাবেক সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও বরুড়ার কৃতি সন্তান আব্দুল মান্নান, বাংলাদেশ সোসাইটির কার্যকরী কমিটির সাবেক সদস্য সিরাজুল হক জামাল, বরুড়া উপজেলা এসোসিয়েশনের উপদেষ্টা মফিজ তালুকদার, সৈয়দ সরোয়ার-ই-আলম মাসুদ, সফিকুল ইসলাম লিটন, এম রুহুল আমিন, সহসভাপতি শাহীন আক্তার চৌধুরী, সহসভাপতি মনসুর আলী মিন্টু, নুরুল ইসলাম, সৈয়দ আবু বকর, তাহের

মজুমদার, শওকত পাটোয়ারী, নাছিম সাত্তার লিটন, সৈযদ মোরশেদুল হক, নাজিবুল হক, আজিজুর রহমান মজুমদার, ইব্রাহীম খলিল তপন, বিপ্লব হাসান সিদ্দিকী, আজাদ মজুমদার, আব্দুর রশীদ ভুইয়া, মইনুল ইসলাম মজুমদার, ইসমাইল হোসেন, শাহদাত হোসেন, মো: ফখরুল হাসান, রাশেদ খান মেনন, ওয়ালিউর রহমান সৈকত, তাসলিমা পাটোয়ারী, মোহাম্মদ হোসাইন, নুরুন্নাহার লিপি, সেলিনা আক্তারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ।


বক্তব্যে অতিথিরা আনন্দময় বনভোজনের আয়োজনের জন্য বরুড়া উপজেলা এসোসিয়েশন ইন্ক এর ভূয়সী প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন সংগঠনটি সর্বদা কমিউনিটির কল্যাণে, শৈল্পিক মননে বিভিন্ন সৃজনশীল সামাজিক কর্মে বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করবে।
সভাপতি সুলেমান মজুমদার সকলকে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে বর্ণাঢ্য বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

Situs Streaming JAV