প্রবাসীদের ঐক্য কামনায় নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি’র ফোবানা কনভেনশন উদ্বোধন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রবাসীদের ঐক্য কামনায় নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি ইন্ক আয়োজিত ৩৩তম ফোবানা কনভেনশন শুরু হয় শুক্রবার সন্ধ্যায়। ৩ দিনব্যাপী এ কনভেনশনের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ফোবানা নামেই দুটি সম্মেলন হচ্ছে। এটা দুঃখজনক। তিনি ভবিষ্যতে সকল বাধা-বিপত্তি দূর করে প্রবাসীদের একটি ফোবানার পতাকাতলে সমবেত হবার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফোবানা স্ট্যান্ডিং কমিটির নেতা আলী ইমাম শিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালাম, ফোবানা

কনভেনশনের কনভেনর মো. শাহনেওয়াজ, ডেমোক্রেটিক লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, ফোবানা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ফোবানা কনভেনশনের সদস্য সচিব ফিরোজ মাহমুদ, মাকসুদ এইচ চৌধুরী, আসেফ বারী টুটুল, আহসান হাবিব প্রমুখ।

অন্যান্যের মধ্যে উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, মোর্শেদ আলম, কাজী সাখাওয়াত হোসেন আজম, ডা. মাসুদুর রহমান, আতিকুর রহমান সালু, মিজানুর রহমান ভ‚ইয়া মিলটন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্কের শিল্পীরা।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








