নিউইয়র্কে বাংলাদেশীদের উদ্যোগে প্রতিষ্ঠিত জ্যামাইকা মুসলিম সেন্টারের নতুন কমিটি: ডা. সিদ্দিকুর রহমান সভাপতি, আফতাব মান্নান সেক্রেটারী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কের অন্যতম শীর্ষস্থানীয় ধর্মীয় প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর নতুন কার্যনির্বাহী কমিটি ও নতুন ট্রাস্টি বোর্ড গঠিত হয়েছে। দ্বি-বার্ষিক (২০২২-২০২৩) কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে বিশিষ্ট ডেন্টিস্ট ডা. সিদ্দিকুর রহমান পুনরায় সভাপতি এবং জেএমসি’র সাবেক জয়েন্ট সেক্রেটারি আফতাব মান্নান সেক্রেটারী পদে মনোনীত হয়েছেন। অপরদিকে ট্রাষ্ট্রিবোর্ডের চেয়ারম্যান মনোনীত হয়েছেন বিশিষ্ট ফার্মাসিস্ট মোহাম্মদ জায়েদুর রহমান। গত ১৪ নভেম্বম্বর রোববার বিকেলে জ্যামাইকাস্থ জেএমসি’র নিজস্ব ভবনে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় কমিটি দু’টি অনুমোদন দেয়া হয়। সভায় উপস্থিত রেকর্ড সংখ্যক সদস্যের সর্বসম্মতিক্রমে কমিটি দু’টি গঠিত হয়। উল্লেখ্য, সংখ্যাধিক্যের সমর্থনে নতুন কমিটি অনুমোদনের বিধান থাকলেও জেএমসির এই সভায় সর্বসম্মতিক্রমে কমিটি দু’টি অনুমোদিত হয় এবং জেএমসি’র আজীবন সদস্যরাই সাধারণ সভায় যোগ দেয়ার অধিকার রাখেন। খবর ইউএনএ’র।

জেএমসি’র প্রেসিডেন্ট ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিতত্বে অনুষ্ঠিত সভার শুরুতে সভাপতি ও বিদায়ী ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মোজাফফর স্বাগত বক্তব্য রাখেন। এসময় তারা প্রতিষ্ঠানটির বিগত দু’বছরের কর্মকান্ড বিশেষ করে করোনা মহামারীকালের বিভিন্ন সেবামূলক কাজের বর্ণনা তুলে ধরেন। এসময় সভামঞ্চে অন্যান্যের মধ্যে বাছাই কমিটির চেয়ারম্যান শোয়েব খন্দকার ও ইমাম মির্জা আবু জাফর বেগ উপবিষ্ট ছিলেন। সভা পরিচালনা করেন জেএমসি’র বিদায়ী সেক্রেটারী মঞ্জুর আহমেদ চৌধুরী।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন ইমাম মির্জা আবু জাফর বেগ। তিনি জেএমসির পবিত্রতা ও সুনাম বজায় রাখার জন্য সকল সদস্যের প্রতি আহ্বান জানান।
জেএমসি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির বর্তমান কার্য নির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ড কর্তৃক গঠিত ১১ সদস্য বিশিষ্ট বাছাই কমিটির চেয়ারম্যান ফার্মাসিস্ট শোয়েব খন্দকার বিশেষ সভায় নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। উভয় কমিটির কর্মকর্তাগণ শীঘ্রই শপথ গ্রহণের মধ্য দিয়ে দায়িত্ব নেবেন।
বাছাই কমিটির চেয়ারম্যান শোয়েব খন্দকার সভায় জেএমসির গঠনতন্ত্র মোতাবেক নূতন দু’টি কমিটির কর্মকর্তাদের নাম অনুমোদনের জন্য উপস্থাপন করলে উপস্থিত সদস্যগণ অকুন্ঠ সমর্থন জানিয়ে প্রস্তাবিত কমিটির প্রতি এবং নব নির্বাচিতদের সমর্থন জানান।
জেএমসি’র এবারের ১১ সদস্যের বাছাই কমিটির সদস্যরা হলেন: শোয়েব এম খন্দকার, মোহাম্মদ জাহিদুল হক, এনাম এম. হক, মোহাম্মদ এ. সামাদ, মোহাম্মদ কবির, মুহাম্মদ মুস্তায়িজ বিল্লাহ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ এ চৌধুরী, মোহাম্মদ এ. মতিন, আফজাল মিয়া এবং কাজী জাহাঙ্গীর।
নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যগণ হলেন: প্রেসিডেন্ট- ডা. সিদ্দিকুর রহমান, ভাইস প্রেসিডেন্ট- মঞ্জুর আহমেদ চৌধুরী, সেক্রেটারী- আফতাব মান্নান, জয়েন্ট সেক্রেটারী- ফখরুল ইসলাম দেলোয়ার, কোষাধ্যক্ষ- মোহাম্মদ বাবুল মজুমদার, সহকারী কোষাধ্যক্ষ- মুয়াহিদ বিল্লাহ সিপিএ। কার্যনির্বাহী কমিটির সদস্য যথাক্রমে মোহাম্মদ সাবুল উদ্দিন, ইমাদ সিদ্দিক, সাঈদ রহমান লাবু, আজহার হক, ডা. ইমরান হোসেইন, আতাউর রহমান ও শাহাদাত হাসান।
বোর্ড অব ট্রাস্টির কর্মকর্তারা হলেন: চেয়ারম্যান- ফার্মাসিস্ট মোহাম্মদ জায়েদুর রহমান, ভাইস চেয়ারম্যান- ডা. নাজমুল এইচ খান এবং সদস্য যথাক্রমে ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান তুহিন, ফার্মাসিস্ট মুহাম্মদ আসাবুর সাবু, ফার্মাসিস্ট নুরুল হক, ডা. জুন্নুন চৌধুরী, রফিউদ্দিন মঞ্জু। পদাধিকার বলে সাবেক জেএমসি প্রেসিডেন্ট এবং এক্স অফিসিয়াল বোর্ড অব ট্রাস্টির সদস্য থাকবেন।
উল্লেখ্য, প্রতি দু’বছর অন্তর জেএমসি’র পরিচালনা কমিটি ও বোর্ড অব ট্রাষ্টি গঠিত হয়। জেএমসির গঠনতন্ত্রের ৬ষ্ঠ ধারা ও ৬ দশমিক ৫ উপধারা অনুযায়ী ১১ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করে বর্তমানে দায়িত্বরত বোর্ড অব ট্রাস্টি ও কার্যনির্বাহী কমিটি। বাছাই কমিটি জেএমসি’র আজীবন সদস্যদের নিকট থেকে কার্যনির্বাহী কমিটি ও ট্রাস্টি বোর্ডের নূতন কমিটি গঠনের লক্ষ্যে নামের তালিকা আহ্বান করে। বিশেষ সাধারণ সভায় বাছাই কমিটি সাধারণ সদস্যদের সামনে কমিটি দুু’টি উপস্থাপন করলে প্রস্তাবিত কমিটির পক্ষে সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থন জানালে নূতন কমিটি অনুমোদিত হয়।
সবশেষে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বিশেষ সাধারণ সভা সমাপ্ত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন ইমাম মির্জা আবু জাফর বেগ।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








