নিউইয়র্কে বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকায় বাঙালীদের অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল। এ উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুল পার্টি হলে গত ১৮ জুন রোববার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট শামীম আহমেদের সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট ফয়ছল আহমেদ চৌধুরীর পরিচালনায় ইফতার মাহফিলে রমাজানের তাৎপর্যসহ দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুজিবুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সোসাইটি অব আমেরিকা ইনকের সভাপতি মুশাহিদ চৌধুরী, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মশকুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রাহিম শ্যামল, জাকিরুল ইসলাম চৌধুরী, জহিরুল রুহেল চৌধুরী, কবি জালাল উদ্দিন রুমি, কবি আনহার আল ফয়েজী, চৌধুরী মোমিত তানিম, এশিয়ান ড্রাইভিং স্কুলের কর্ণধার এস আর লিংকন প্রমুখ।
অনুষ্ঠান থেকে নিউইয়র্কে নিহত বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামী ২২ জুন বৃহস্পতিবার সকাল ৯ টায় ব্রঙ্কস সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠেয় প্রতিবাদ সমাবেশে সকলকে যোগদানের জন্য অনুরোধ জানান হয়।
ইফতার মাহফিলে দেশ, জাতিসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। বাংলাদেশী-আমেরিকান ডেমোক্রেটিক সোসাইটির সদস্যরা ছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেন।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








