Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম -এর সোনালী এক্সচেঞ্জ পরিদর্শন: সোনালী এক্সচেঞ্জ প্রবাসীদের স্বার্থে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: June 10, 2022 | 2:45 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল -এর কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম ৮ জুন ২০২২ ম্যানহাটানস্থ ‘বাংলাদেশ সোনালী এক্সচেঞ্জ” পরিদর্শন করেন। তিনি সোনালী এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ও সিইও দেবশ্রী মিত্র এর সাথে এক বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে কনস্যুলেটের প্রথম সচিব ও দূতালয় প্রধান ইসরাত জাহান উপস্থিত ছিলেন। সভার শুরুতেই দেবশ্রী মিত্র বাংলাদেশ সোনালী এক্সচেঞ্জ এর কার্যপরিধি ও পদ্ধতি কনসাল জেনারেলকে অবহিত করেন এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে তাদের অব্যাহত প্রচেষ্টার কথা তুলে ধরেন। এ সময় কনসাল জেনারেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনেতিক উন্নয়নকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের এ প্রচেষ্টার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো অর্থনৈতিক কূটনৈতিক কার্যক্রমকে আরও অর্থবহ ও ফলপ্রসূ করা। এ কার্যক্রম অধিকতর বেগবান করার লক্ষ্যে কনসাল জেনারেল যুক্তরাষ্ট্র, বিশেষ করে নিউইয়র্ক থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও সহজতর করার বিষয়ে বিভিন্ন উদ্যোগ ও উপায় নিয়ে দেবশ্রী মিত্রের সাথে মতবিনিময় করেন।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্জিত অভূতপূর্ব আর্থ-সামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরে কনসাল জেনারেল এ উন্নয়ন অগ্রযাত্রায় প্রবাসীদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রয়েছে বলে উল্লেখ করেন। এ আলোচনাকালে প্রবাসীদেরকে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির সাথে অধিকতর সম্পৃক্ত করার উপর কনসাল জেনারেল জোর গুরুত্ব আরোপ করেন। এ লক্ষ্যে তাঁরা রেমিটেন্স দিবস, রেমিটেন্স সপ্তাহ ও রেমিটেন্স মেলা আয়োজন ও উদযাপনের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও নিউইয়র্কস্থ সোনালী এক্সচেঞ্জ প্রবাসীদের স্বার্থে ও কল্যাণে আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে-এ প্রত্যয়ের মধ্য দিয়ে সভার পরিসমাপ্তি ঘটে।

Situs Streaming JAV