নিউইয়র্কে বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: নিউইয়র্কে গত ১৫ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশের মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তী পালন করে জাতীয় পার্টি যুক্তরাষ্ট শাখা। এস্টোরিয়ার বৈশাখী-রেষ্টুরেন্ট মিলায়তনে এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রহমান। সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দুর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশেষ অথিতি জাপার সিনিয়র উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার। আরো বক্তব্য রাখেন জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চৌধুরী, জাপার সহ-সভাপতি এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুল করিম, জাপার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ লুৎফুর রহমান, জাপার যুব সম্পাদক শফি আলম, জাপার সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মুসলিম, নিউইর্য়ক ষ্টেট কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ হাণিফ, নিউইর্য়ক সিটি কমিটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাতীয় যুব সংহতির নেতা মোহাম্মদ নাজিম।
সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধে যারা নিজের বুকের তাজারক্ত ও জীবন দিয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় দাড়িয়ে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৫০তম বছর বা সুবর্ণ জয়ন্তী দেখার সুযোগ পাওয়াটা একটা মস্ত বড় প্রাপ্তি। একাত্তরের রনাঙ্গনের সহযোদ্ধাদের অনেককেই ইতিমধ্যে আমরা হারিয়েছি। জাতি ও বাংলাদেশ তার বহুসংখ্যক সেরা দেশপ্রেমিক, দুঃসাহসী মুক্তিযোদ্ধাকে অশ্রুজলে বিদায় দিয়েছে। যারা সৌভাগ্যক্রমে আজও বেচে আছে তাদের অল্প সংখ্যক বাদে বেশির ভাগই কর্মক্ষমতা হারিয়ে বয়সের ভারে ন্যুজ হয়ে পড়েছেন। আজ বাংলাদেশে প্রতি গ্রামে মুক্তিযোদ্ধারা অসহায় অবস্থায় আছে। যারা মুক্তিযোদ্ধা বর্তমান সরকারে সমপৃক্ত তারা শুধু সুখে শান্তিতে দেশে বসবাস করছেন। আমরা টেলিভিশনে বা পত্রিকায় মাধ্যমে জানিতে পাড়ি অবহেলিত মুক্তিযোদ্ধাদের কথা। জাতীয় পাটির্র প্রয়াত চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ সরকারে সময় জাতির শ্রেষ্ট সন্তান উপাদি দিয়েছিলেন। উপস্থিত সকলে সারা বিশ্বের বাঙালীদের বিজয় দিবস ৫০ বৎসর বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








