Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা শীর্ষক আলোচনা সভা: জাতিসংঘের সামনে মানববন্ধন সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: August 26, 2021 | 12:30 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বাংলাদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা শীর্ষক আলোচনা সভা গত ২৪শে আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। জ্যাকসন হাইটসে বাংলাদেশ প্লাজার অডিটরিয়ামে বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন কমিটি যুক্তরাষ্ট্র শাখা এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান মিলনের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী।

সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য আবু তালেব চৌধুরী চান্দু, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার উপদেষ্টা আব্দুন নূর বড় ভূইয়া, কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন, এডভোকেট হারেস আহম্মেদ, যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি জসিম চৌধুরী, তোফায়েল আহমেদ চৌধুরী, এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, হাবিবা খানম ও শামছুন্নাহার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ সিদ্দিকী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশকে বাঁচাতে হলে দ্রুত সম্ভব প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন। বহু বছর পূর্বে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ যার একটি রূপরেখা দিয়েছিলেন। কিন্তু প্রতিহিংসার কারণেই পরবর্তী কোন সরকারই তা বাস্তবায়ন করেনি।
তিনি বর্তমান মহাজোটনেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন করে দেশ থেকে সকল অস্বস্তি দূর করে দেশের শান্তি সমৃদ্ধি ও সু-শাসন ফিরিয়ে আনার আহবান জানান।
সভার সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়নের লক্ষে অচিরেই জাতিসংঘ সদর দফতরের সামনে মানববন্ধন সহ বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন।


বাংলাদেশ প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন কমিটি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভায় পঠিত প্রধানমন্ত্রী বরাবর প্রাদেশিক সরকার পদ্বতির রূপরেখা:
মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্র বিকাশের জন্য সংবিধানকে আরো সমৃদ্ধ করা প্রয়োজন। আপনি জানেন সংবিধানের জন্য মানুষ নয়, বরং মানুষের সার্বিক জীবনে সুখে স্বস্তিতে থাকার জন্য রাষ্ট্রে সংবিধান প্রয়োজন হয়। বিধান তো মানুষের কল্যাণের জন্যই তৈরী করতে হয়।
এককেন্দ্রীয় ক্ষমতাকে বিকেন্দ্রীকরণের লক্ষে এ প্রস্তাবনাটি হুসেইন মুহাম্মদ এরশাদেরই ছিল। তাই আমরাও প্রিয় জন্মভূমির স্বার্থে দাবী করতে চাই। আপনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর কন্যা। চারবারের প্রধানমন্ত্রী। অভিজ্ঞতায় আপনার জুড়ি নেই। আপনি চাইলে আমাদের দেওয়া প্রস্তাবগুলি কাজে আসতে পারে।
১২ প্রস্তাবনা:
সংসদীয় পদ্বতি থেকে সরে এসে বঙ্গবন্ধুর সেই ব্যতিক্রমধর্মী প্রেসিডেন্সিয়াল ডেমোক্রেসি চালু করা প্রয়োজন। দেখবেন তখন দেশের মানুষ আপনার দূরদর্শীতায় জাতি এক ভিন্ন দিশা খুঁজে পেয়েছে। আপনিও আন্তর্জাতিকভাবে প্রশংশিত হবেন এবং দেশের মানুষ আপনার জয় জয়কারে মুখরিত হয়ে উঠবে।
এককেন্দ্রিক ক্ষমতা চর্চার জন্য দেশের জনগণ যে কোন সরকারের উপর থেকে আস্থা হারিয়ে ফেলতে পারে তাই ক্ষমতার বিকেন্দ্রীকরন প্রয়োজন। বঙ্গবন্ধুর সেই পরিকল্পনা হাতে নিতে পারেন। আটটি বিভাগকে আটটি প্রদেশে রূপান্তরিত করা সময়ের বাস্তবতা।
ঢাকাকে যানযট মুক্ত করার জন্যে এবং সন্ত্রাস ও মাদক মুক্ত করার লক্ষ্যে নিউ ঢাকা নাম দিয়ে রাজধানী নিউ ঢাকা সিটিতে সরিয়ে নেয়ার পরিকল্পনা হাতে নিন। শুধু রাস্তা আর যত্রতত্র দালান করলে আরেকটি পদ্মা সেতু বানালেও উন্নয়ন ভেস্তে যাতে পারে। পরিবর্তন আনা দরকার। দুনিয়া পরিবর্তনশীল।
এত জনবহুল একটি দেশে ৩০০/৩৫০ সাংসদ দ্বারা ১৮ কোটি মানুষের দেশ চলে না। অন্তত ৫০০ এর বেশী সাংসদ প্রয়োজন। এখন থেকে প্রত্যেক উপজেলায় একজন করে সাংসদ আনতে পারেন। ভারতের মত উচ্চ কক্ষ নি¤œ কক্ষ ব্যবস্থা করতে পারেন। উপজেলা ও জেলা প্রশাসকদের দ¦ারা গভর্নিং পদ্বতি চালু করে নি¤œ কক্ষ পদ্বতিতে আটটি প্রদেশে আটজন গভর্ণর নির্বাচিত করে আনুন। দেখবেন ক্ষমতা বিকেন্দ্রীকরনের মাধ্যমে দুর্নীতি, সন্ত্রাস, টিন্ডারবাজি এসব দুস্কর্ম কমে আসবে। আপনি জানেন জাতির স্বার্থে জাতীয় পার্টির স্থপতি প্রয়াত নেতা পল্লীবন্ধু হুসেন মুহাম্মদ এরশাদ স্যার এই প্রাদেশিক সরকার পদ্বতি চালু করার প্রস্তাব তুলে ধরেছিলেন সেই উপজেলাই তাঁর বড় উদাহারণ।
যে অধিকারের জন্য পাকিস্তানীদেও বিরুদ্বে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই কাঙ্খিত গনতন্ত্র আর এই বাংলার মাটিতে পরিলক্ষিত হয় না। গনতন্ত্রের বিকাশের জন্য ডিজিটাল আইন শিথিল করতে হবে। সাংবাদিকরা যেন সবসময় সঠিক পথে থাকে সেটা নিশ্চিত করতে হবে। আগেকার সকল অযৌক্তিক ব্রিটিশ আইন বাদ দিতে হবে। বর্তমান বাস্তবতা অনুযায়ী সংশোধন আনা যাইতে পারে।
সব থেকে বড় কথা দেশকে সংকটমুক্ত করতে সময়ক্ষেপন না করে একটি মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। যেটার নাম হবে জাতীয় নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচন শুধু নামে নিরপেক্ষ হলে চলবে না, বাস্তবেও হতে হবে নিরপেক্ষ।
নির্বাচনকালীন সময়ে প্রধানমন্ত্রীকে পদাধিকারবলে প্রধান রেখে, সংবিধানের যেখানে যা প্রয়োজন সংশোধনী দিয়ে বৃহওর দলগুলি থেকে আনুপাওিক হারে প্রতিনিধি নিতে হবে এবং এই জাতীয় নির্বাচনে সরকারের দুইজন করে সাবেক বিচারপতি, সেনাপ্রধান, নির্বাচন কমিশনার এবং দেশের সুশীল সমাজ থেকে দেশের সৎ ও গ্রহনযোগ্য ব্যক্তিদের দ্বারা নির্বাচনকালীন সরকার গঠন করুন।
পরবর্তী পদক্ষেপ হিসাবে প্রশাসনকে নতুন আঙ্গিকে গড়ে তোলার উদ্যোগ নেয়া উচিত। এতদিনে প্রশাসনে বদনামের সীমা ছাড়িয়ে গেছে। বদলি আর বরখাস্ত দিয়ে আর চলবে না। সেনাবাহিনী ছাড়া আর সকল বাহিনী দ্বারা একটি শক্তিশালী, সৎ এবং কার্যকর পুলিশ বাহিনী গড়ে তুলুন। পুলিশ বাহিনী সার্বভৌমের শান্তির নিরাপত্তা রক্ষক।
আরেকটি লক্ষনীয় বিষয়, বর্তমানে দেখা যায় যে সব সেক্টরই সরাসরি প্রধানমন্ত্রী নির্ভর হয়ে গেছে। একজনে সবকিছু সামলানো কীভাবে সম্ভব? তাই সংশোধনপূর্বক প্রেসিডেন্সিয়াল পদ্বতির কোন বিকল্প নাই। আর নির্বাহী ক্ষমতার বাইরে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, রাজস্ব বিভাগ এবং সংবাদ মাধ্যমকে স্বাধীন করে দিন। শক্তিশালী, সৎ এবং দক্ষ জনবল দিয়ে কার্যকরী দূনীতিমুক্ত জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলা দরকার।
প্রস্তাবিত আটটি প্রদেশে হাইকোর্ট ডিভিশন চালু করুন। ঢাকার ট্রাফিকের পাশাপাশি দেশের মানুষকে মামলার জট থেকেও মুক্ত করা প্রয়োজন। বিচারহীনতায় এবং বিচারের দীর্ঘসূত্রিতায় সাধারন মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠছে। প্রত্যেক প্রদেশের জন্য নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন ব্যুরোসহ সকল প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ জনবল তৈরী করে প্রদেশে প্রদেশে পাঠিয়ে দিন। তখন আপনাকে আর এককভাবে এত দায়িত্বেও ভার বইতে হবে না। সময়মত এর সুফল যেমন আপনি পাবেন, দেশবাসীও আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।
দেশকে অস্তির পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইলে সংকট এবং বিশৃঙ্খলা একটি বড় উৎস ছাত্র রাজনীতি, তা বন্ধ করতে হবে। এতে দেশের তরুণ প্রজম্মের ভবিষ্যত নিশ্চিন্ত এবং নিরাপদ হবে। দেশের সব ধরনের প্রতিষ্টানকে স্বজনপ্রিয়তা থেকে মুক্ত করতে হবে। দেখবেন দেশে শিক্ষার প্রসার দ্বিগুন এবং দেশে মেধার খনি তৈরি হয়ে উঠবে এবং নিজে থেকেই সভ্য জাতিতে পরিণত হবে।
চার বছর অন্তর অন্তর নির্বাচন চালু করা উচিত। দুইবারের বেশি কেউ যাতে প্রেসিডেন্ট না হতে পারে এবং দলের প্রধান না থাকতে পারে এই নিয়ম চালু করতে হবে। এতে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্টার পথ সুগম হবে। সংশোধন সংযোজন আনা যাবে।
দেশের মানুষকে ঐক্যবদ্ধ করুন সুশাসন এবং সুবিচারের মাধ্যমে, ভয় দিয়ে অথবা প্রশাসনের জোরে নয়। সমস্ত বিভাজনের ইতি টানুন। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বিপক্ষের শক্তির নামে দেশের মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করা থেকে বিরত থাকতে আহ্বান জানান। ভিন্নমতকে দমন করা থেকে বেরিয়ে আসা প্রয়োজন। সমস্ত রাজবন্দী, নির্বাচনকালীন বন্দী, অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত সাংবাদিকদের মুক্তি দিন। ন্যায্যতার ভিওিতে সকলের ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করুন। মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর কেটে গেছে। এখন নতুন প্রজম্মের বাংলাদেশ। এ প্রজম্মের ঐক্যবদ্ধ হতে কাজ করা প্রয়োজন। নতুন প্রজম্মের নয়া শ্লোগান হোক এমন যেন হয়। দল যার যার, মত যার যার, বাংলাদেশ আমাদের সবার।
-মাহবুবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জাতীয় পার্টি, সভাপতি, বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন কমিটি, যুক্তরাষ্ট্র এবং ফিরোজ হাসান মিলন, সাধারণ সম্পাদক, বাংলাদেশে প্রাদেশিক সরকার পদ্ধতি বাস্তবায়ন কমিটি, যুক্তরাষ্ট্র।

ট্যাগ:
Situs Streaming JAV