Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ”আন্তর্জাতিক খাদ্য উৎসব ২০২২” এ অংশগ্রহন : বাংলাদেশী বৈচিত্র্যময় খাবার বিশ্বব্যাপী জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে

অনলাইন ডেস্ক পঠিত: 189 বার

প্রকাশিত: October 13, 2022 | 10:34 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে “দ্য সোসাইটি অব ফরেন কনসালস (এসওএফসি)” এর উদ্যোগে আজ ১৩ অক্টোবর ২০২২ তুরস্ক কনস্যুলেটে ”আন্তর্জাতিক খাদ্য উৎসব ২০২২” আয়োজন করা হয়। এ উৎসবে বাংলাদেশ কনস্যুলেট ছাড়াও আলজেরিয়া, এ্যাংগোলা, আর্জেন্টিনা, বুলগেরিয়া, জর্জিয়া, ভারত, কাজাখস্তান, মেক্সিকো, পানামা, পেরু, ‍দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক কনস্যুলেট অংশগ্রহন করে।

উৎসবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কনসাল জেনারেল, কূটনীতিকবৃন্দ, নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন বিষয়ক কমিশনার, ফরেন মিশনের আঞ্চলিক উপ-পরিচালক ও যুক্তরাষ্ট্রের নির্বাচিত সরকারী প্রতিনিধিগণসহ চার শতাধিক অতিথি অংশগ্রহন করেন।
এ উৎসবে বাংলাদেশের প্রথাগত ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবার প্রদর্শন ও পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ বাংলাদেশী খাবারের স্বাদ গ্রহণ করেন এবং তা স্বাদে ও ঘ্রাণে স্বতন্ত্র ও অত্যন্ত মানসম্মত বলে উল্লেখ করেন। এছাড়াও, উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বাংলাদেশী বিবিধ পণ্য সামগ্রী প্রদর্শন করা হয়। ভবিষ্যতে এ রকম উৎসবে বাংলাদেশ কনস্যুলেটের অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশী সমৃদ্ধশালী ও বৈচিত্র্যময় খাবারসমূহ বিশ্বব্যাপী পরিচিতি ও জনপ্রিয় করার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম মন্তব্য করেন।
উল্লেখ্য, প্রথাগতভাবে নিউইয়র্কে প্রতিবছর এসওএফসি ”আন্তর্জাতিক খাদ্য উৎসব” উদযাপন করে থাকে। এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য প্রদর্শন সহ সংস্কৃতিকে উপস্থাপন করা হয়। আরো উল্লেখ্ থাকে যে, করোনা মহামারীর কারনে গত দুই বছর পর এ বছরই প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়ায় এ উৎসবটি একটি ভিন্ন মাত্রা পেয়েছে।

Situs Streaming JAV