নিউইয়র্কে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী। স্থানীয় সময় শনিবার নিউইয়র্কের লং আইল্যান্ডের সানকিন মেডো স্টেট পার্কে ওভারসিস এক্স-স্টুডেন্ট অব বিকেএসপির এই আয়োজন পরিণত হয়েছিল উত্তর আমেরিকায় প্রবাস জীবন কাটানো প্রাক্তন ছাত্রদের মিলনমেলায়। দেশের বাইরে বাংলাদেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের এটি ছিল দ্বিতীয় আয়োজন। প্রাক্তন ছাত্রদের শৈশব ও কৈশোরের গল্প উঠে আসে এই পুনর্মিলনীতে । যুক্তরাষ্ট্র ছাড়াও কানাডায় বসবাসরত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক ছাত্র ও তাদের পরিবারের সদস্যরাও যোগ দেন পুনর্মিলনী অনুষ্ঠানে।
কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিকেএসপির ফুটবল কোচ আবদুল্লাহ সাইক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার সাজিদ হাসান, মনিরুজ্জামান মনি, গাজী সালাউদ্দিন, অনিন্দ্য দাস, শাহজাদা, সাবেক ফুটবলার বকতিয়ার, ওভারসিস এক্স-স্টুডেন্ট অব বিকেএসপির সাবেক সভাপতি জাহিদুর রহমান খান কাকন, পুনর্মিলনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ও বর্তমান সভাপতি সাঈদ হোসেন বিজয়, মারুফ, সুমন, সাবেক সাঁতারু কারার মিজান, সাবেক অ্যাথলেটস বিমল চন্দ্র তরফদার, সাবেক লং টেনিস খেলোয়াড় শরীফুল আজম রুবেল, সাবেক হকি খেলোয়ার নিক্সন আলম, আক্তার হোসেন, আমিনুস সামাদ, মো. রাশেদ, সাজ্জাদ জন, সুলতান মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানের অন্যতম আয়োজক ওভারসিস এক্স-স্টুডেন্ট অব বিকেএসপির সাবেক সভাপতি জাহিদুর রহমান খান জানান, ১৯৮৬ সালে বিকেএসপির যাত্রা শুরু হয়েছিল। তখন থেকেই বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে সবচেয়ে উজ্জল নাম বিকেএসপি। বিকেএসপির হয়ে, দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে যারা সুনাম বয়ে এনেছেন তারাই সমবেত হয়েছিলেন পুনর্মিলনীতে। অনুষ্ঠানে বড়দের গৌরবগাঁথা গল্পে উজ্জীবিত ছিলেন নবীনরা, নতুনদের বর্তমান সাফলেও খুশি প্রবীণরা। দেশের বাইরে এমন আয়োজন করতে পেরে খুশি আয়োজকরা।
জাহিদুর রহমান খান জানান, বিকেএসপির প্রাক্তন ছাত্রদের আগামী পুনর্মিলনী হবে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








