নিউইয়র্কে বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সুস্থতা কামনায় যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নের্তৃবৃন্দের দোয়া-মাহফিল (ভিডিও সহ)
https://www.facebook.com/USANewsNY/videos/317075430228755
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের সুস্থতা কামনায় গত ৩১ অক্টোবর নিউইয়র্কে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির নের্তৃবৃন্দ এ দোয়া-মাহফিলের আয়োজন করে। জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুস সাদিক দোয়া-মাহফিল পরিচালনা করেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
দোয়া-মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আলমগীর শিকদার লোটন, কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ শহিদুর রহমান, কেন্দ্রীয় নেতা ও যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির উপদেষ্টা আব্দুন নূর বড় ভূইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি হাজী আবদুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, উপদেষ্টা গিয়াস মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর মিতা, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, সদস্য গোলাম করিম জহির, যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল কাদির লিপু প্রমুখ।
উল্লেখ্য, সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন। ফুসফুসের সমস্যাসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন এই রাজনীতিবিদ।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি সংসদে গত দুই মেয়াদে বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করে আসছেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








