Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ ডে প্যারেডে অংশ নিচ্ছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধারা

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: March 18, 2017 | 2:20 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশের স্বাধীনতা দিবসের ৫০বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশ প্যারেডে অংশ নেবেন দু’জন বীরপ্রতীক ও একজন বীরবিক্রম। তারা হচ্ছেন বীরপ্রতীক ক্যাপ্টেন সায়ীদ মোহাম্মদ ও মমতাজ হাসান এবং বীরবিক্রম আবদুল মালেক। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বের যে দুজন মহিলা মুক্তিযোদ্ধা বীরপ্রতিক খেতাব অর্জন করেছেন। তার মধ্যে অন্যতম ক্যাপ্টেন সিতারা বেগম থাকেন যুক্তরাষ্ট্রের মিশিগানে। তাঁকেও আমন্ত্রণ জানানো হয়েছে। অসুস্থতার কারণে তিনি যোগ দিতে না পারলেও স্বাধীনতার ৫০ বছর পালনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি অভিনন্দন জানিয়েছেন উদযাপন পরিষদের আহ্বায়ককে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাদেরীয়া বাহিনীর অন্যতম বীর মুক্তিযোদ্ধা ডঃ নূরন নবী। থাকেবেন মুক্তির গান এর চিত্রগ্রাহক মার্কিন সহ-মুক্তিযোদ্ধা লিয়ার লেভিন। স্বাধীনতা দিবসের  অনুষ্ঠানে এবছর আমেরিকায় বসবাসরত ৫জন প্রবীণতম মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদাণ করা হবে বলে আহ্বায়ক তাজুল ইমাম জানান। তিনি আরো জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত সকল মুক্তিযোদ্ধাকে আমরা সম্মানিত করতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রবাসে বসবাসরত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের পতাকা দিয়ে বানানো উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানে থাকবেন কথাসাহিত্যিক আনিসুল হক, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ ঢাকা থেকে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেয়ার জন্য আসা অতিথিবৃন্দ। আনন্দধ্বনী, উদীচী শিল্পী গোষ্ঠী, সুর ও ছন্দ এবং সঙ্গীত পরিষদ দলগতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সকাল ১০টা থেকে শুরু হবে জ্যাকসন হাইটেসর ডায়ভারসিটি প্লাজায় সাজ-সজ্জার কাজ। এরপর ১১টায় অনুষ্ঠান শুরু। ৪৬ কবি পড়বেন ৪৬টি স্বাধীনতার কবিতা। দুপুর ১টায় শিশু-কিশোরদের অংকন ও রচনা প্রতিযোগিতা শুরু হবে ইত্যাদি রেস্টুরেন্টের দোতলায়। বিকেল ৫টায় শুরু হবে প্যারেড। সকলকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আহ্বায়ক তাজুল ইমাম আহ্বান জানিয়েছেন।

ট্যাগ:
Situs Streaming JAV