Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির স্মরণকালের বৃহৎ নির্বাচনী সমাবেশ নয়ন-আলী পরিষদের: প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতা কামনা (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 14 বার

প্রকাশিত: November 12, 2021 | 4:48 PM

https://www.facebook.com/USANewsNY/videos/288952343240379

https://www.facebook.com/USANewsNY/videos/641091400233493

ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ সোসাইটি ইনক’র স্মরণকালের বৃহৎ নির্বাচনী সমাবেশ করেছে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘নয়ন-আলী’ পরিষদ। নিইয়র্ক সিটির কুইন্স প্যালেসে গত ১১ নভেম্বর বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত প্যানেলটির সর্বশেষ নির্বাচনী সমাবেশে কর্মী-সমর্থকদের সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে প্যানেলের সকল প্রার্থীকে বিজয়ী করতে সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবু নাসেরের সভপতিত্ব এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরী ও যুগ্ম সদস্য সচিব মাকসুদুল হক চৌধুরীর যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রখ্যাত কন্ঠশিল্পী বেবী নাজনীন, সোসাইটির সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন খান,

‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ওয়াসী চৌধুরী ও প্রধান উপদেষ্টা আলী ইমাম শিকদার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সাবেক সভাপতি বদরুল হোসেন খান ও বদরুন নাহার খান মিতা, সাবেক সাংসদ আব্দুস সহীদ, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ) নিউইয়র্ক ইনক’র সাবেক সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, বাংলাদেশ সোসাইটির সাবেক সহ সভাপতি ফারুক হোসেন মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক

আতাউর রহমান সেলিম, নয়ন-আলী পরিষদের সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি প্রার্থী মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী, চট্রগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল কাসেম ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সভাপতি ফিরোজুল ইসলাম পাটোয়ারী, সাবেক সহ সভাপতি খবির উদ্দিন ভূইয়া, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মামুন মিয়াজী, ‘নয়ন-আলী’ প্যানেলের জ্যামাইকা নির্বাচন

পরিচালনা কমিটির আহ্বায়ক আহসান হাবিব ও কর্মকর্তা সাইফুল ইসলাম, ওজনপার্ক নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আবদুল মান্নান, ব্রঙ্কস নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জুনেদ চৌধুরী, কমিউনিটি এক্টিভিস্ট কবি-গীতিকার গৌস খান, নূর ইসলাম বর্ষণ, রেজাউল করিম চৌধুরী, মিনহাজ আহমেদ সাম্মু, কবি সালেহা ইসলাম, নাসিম আহমেদ, এবাদ চৌধুরী, জাহাঙ্গীর সরকার, শফিক খান, মিয়া ওবায়দুর রহমান, মতিন হাওলাদার প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আমানত হোসেন আমান। সমাবেশে কর্মী সমর্থকরা ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, নয়ন-আলী প্যানেল নির্বাচিত হলে মূলধারায় সহযোগী হিসেবে কার্যক্রম পরিচালনা সহ কমিউনিটিকে কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে। সোসাইটিকে সঠিক নেতৃত্ব দিতে একমাত্র সক্ষম প্যানেল নিষ্ঠাবান, সৎ ও যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত ‘নয়ন-আলী’ প্যানেল। সোসাইটিকে গণ মানুষের সংগঠনে পরিণত করতে ‘নয়ন-আলী’ প্যানেলের বিকল্প নেই।

সমাবেশে কর্মী-সমর্থকদের সকল ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে প্রতিটি নির্বাচনী এলাকায় ‘নয়ন-আলী’ প্যানেলের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় সর্বোচ্চ ভোটে বিজয়ী হবে ‘নয়ন-আলী’ প্যানেল। বক্তারা বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ কার্যকর গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেবেন এ প্রত্যাশা সকলের।

সভাপতি প্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন সবার সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করে বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে ঘোষিত নির্বাচনী ইশতেহারের পাশাপাশি সোসাইটির কল্যাণে আরও অনেক কিছুই হবে।
সিনিয়র সহ সভাপতি প্রার্থী আব্দুর রহীম হাওলাদার বলেন, ‘নয়ন-আলী’ প্যানেল বিজয়ী হলে মূলধারায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সহ সোসাইটিকে দেশে-প্রবাসের কল্যাণে কাজে লাগানো হবে।
সহ সভাপতি মোহাম্মদ রেজাউল করীম (সগীর) তার অতীতের কর্মকান্ড তুলে ধরে বলেন নির্বাচিত হলে সোসাইটির কল্যাণে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন।

সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী বলেন, তাদের প্যানেল নির্বাচিত হলে বাংলাদেশীদের প্রত্যাশা পূরণে সোসাইটি সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। কাজ করবে মূলধারা সহ সকল প্রবাসীকে নিয়ে।
সমাবেশে ‘নয়ন-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল চৌধুরী ‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীদেরকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।

‘নয়ন-আলী’ প্যানেলের প্রার্থীরা হলেন: সভাপতি কাজী আশরাফ হোসেন (নয়ন), সিনিয়র সহ সভাপতি আব্দুর রহীম হাওলাদার, সহ সভাপতি মোহাম্মদ রেজাউল করীম (সগীর), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া, কোষাধ্যক্ষ মোহাম্মদ জেড খান (ডিউক), সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, জন সংযোগ ও প্রচার সম্পাদক শেখ হায়দার আলী, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, সাহিত্য সম্পাদক মোহাম্মদ হাসান (জিলানী), ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ এইচ রশীদ (রানা), স্কুল ও শিক্ষা সম্পাদক মোহাম্মদ সামাদ মিয়া জাকের এবং কার্যকরী সদস্য মোহাম্মদ এম আলম, মোহাম্মদ এ সিদ্দিক, সাঈদুর আর খান (ডিউক) ও আহসান উল্লাহ (মামুন)।
উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটির বহুল আলোচিত এ নির্বাচন আগামী ১৪ নভেম্বর রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্যাগ:
Situs Streaming JAV