Sunday, 8 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলা সিডিপ্যাপ ও এ্যালেগ্রা হোম কেয়ার চেয়ারম্যান আবু জাফর মাহমুদের উদ্যোগে অনন্য গজল নাইট (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: September 7, 2022 | 10:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাংলা সিডিপ্যাপ ও এ্যালেগ্রা হোম কেয়ারের ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল অনন্য গজল নাইট। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার উডসাউডের গুলশান টেরেসে মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে দু’ডজন গজল পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় তিন কন্ঠশিল্পী চন্দন চৌধুরী, লিমন চৌধুরী এবং ত্রিনিয়া হাসান। আয়োজক প্রতিষ্ঠান বাংলা সিডিপ্যাপ ও এ্যালেগ্রা হোম কেয়ারের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ প্রদীপ জ্বালিয়ে প্রায় ৫ ঘন্টাব্যাপী এই মনোজ্ঞ গজল নাইটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দরবারি ঘরানার মঞ্চ ও আলোকসজ্জা হলভর্তি দর্শক-শ্রোতার নজর কাড়ে। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শারমিন সিরাজ সোনিয়ার উপস্থাপনায় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া এই আসর চলে রাত ১টা পর্যন্ত। শিল্পী লিমন চৌধুরীর পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গজল নাইট। পরে পর্যায়ক্রমে কন্ঠ দেন শিল্পী ত্রিনিয়া হাসান ও শিল্পী চন্দন চৌধুরী।
তিনজন শিল্পী ছয়টি করে একক ও দুটি করে দ্বৈত গজল পরিবেশন করেন। তাদের কন্ঠে ওঠে আসে জগজিৎ সিং, চিত্রা সিং, অনুরোধা পাডোয়াল, আশা ভোসলে, মেহেদী হাসান, গুলাম আলীসহ ভারত-পাকিস্তানের প্রখ্যাত গজল শিল্পীদের জনপ্রিয় সব গজল। গজল পরিবেশনকারী ৩ শিল্পীই নিউইয়র্কে বাংলা সংস্কৃতি অঙ্গণে পরিচিত মুখ। তাদের গান আগেও অনেকে শুনেছেন। কিন্তু গজল সন্ধ্যার আয়োজনে এমন একটি আবহ সৃষ্টি হয় যে, যেন চেনা শিল্পীদের নতুন করে চেনা ও জানার সুযোগ পেয়েছেন অনুষ্ঠানে উপস্থিত শ্রোতা-দর্শকরা।
গজল নাইটে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ও নজরুল গবেষক ফেরদৌস আরা এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভীন।
অনুষ্ঠান আয়োজক ও পৃষ্ঠপোষক বাংলা সিডিপ্যাপ ও এ্যালেগ্রা হোম কেয়ারের চেয়ারম্যান আবু জাফর মাহমুদ বলেন, নিউইয়র্কে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নেয়ার প্রয়াসে বাংলা সিডিপ্যাপ ও এ্যালেগ্রা হোম কেয়ার গজল নাইটের মাধ্যমে তার যাত্রা শুরু করলো মাত্র। প্রবাসে বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করবে বাংলা সিডিপ্যাপ ও এ্যালেগ্রা হোম কেয়ার। আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যা কিছু শিখেছি এর মধ্য যা কিছু সুন্দর ও শক্তিশালী, যা কিছু আমাদের জন্য প্রয়োজনীয় ও গৌরবের তা আমরা মনে রাখবো।

Situs Streaming JAV