নিউইয়র্কে বাঙালী মালিকানায় প্রোহেলথ হোমকেয়ার ব্রঙ্কস শাখার বর্ণাঢ্য উদ্বোধন (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান প্রোহেলথ হোম কেয়ারের ব্রঙ্কস শাখার গ্র্যান্ড ওপেনিং হয়েছে গত ২৬ আগস্ট। এদিন ব্রঙ্কসের ২০৯৯ স্টারলিং-বাংলাবাজার এভিনিউতে প্রোহেলথ হোম কেয়ার ব্রঙ্কস শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এদিন বিকেলে স্টারলিং-বাংলাবাজার এলাকায় প্রতিষ্ঠানটির শুভ যাত্রা কামনায় আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া এবং সিলেটের মিয়ার বাজার আলীম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল মুক্তাদির মিলাদ ও দোয়া পরিচালনা করেন। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রোহেলথ হোম কেয়ার ব্রঙ্কস শাখার। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এশিয়ান ড্রাইভিং স্কুল এবং তানিয়া বিউটি সেলুনের কর্ণধার সাইদুর রহমান লিংকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রোহেলথ হোমকেয়ারের সিইও মামুন উর রশীদ, কমিউনিটি এক্টিভিষ্ট মোহাম্মদ এন মজুমদার, আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, হৃদয়ে বাংলাদেশের সাধারণ সম্পাদক পল্লব সরকার প্রমুখ।
বর্ণিল এ আয়োজনে ব্যবসায়ী, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রোহেলথ হোমকেয়ারের সিইও মামুন উর রশীদ প্রতিষ্ঠানটি লক্ষ্য, উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে বলেন, প্রোহেলথ হোম কেয়ার আপনজনের সেবা করে ঘরে বসে বিপুল অর্থ উপার্জনের সুযোগ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটি কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে দক্ষতা ও নিষ্ঠার সাথে। তিনি বলেন, প্রোহেলথ হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা প্রদান সহ স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করছে।
মামুন উর রশীদ তার বক্তব্যে প্রোহেলথ হোম কেয়ারের সফল যাত্রা ও ক্রমবর্ধমান প্রসারে সহযোগীতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী পথচলায়ও তাদের পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, প্রোহেলথ হোম কেয়ারের সাফল্যের ধারাবাহিকতায় ব্রুকলীনের পর ব্রঙ্কসবাসীর সুবিধার্থে স্থাপন করা হয়েছে ব্রঙ্কস শাখা। তিনি নিউইয়র্কের বাঙালী অধ্যুষিত এলাকায় প্রোহেলথ হোম কেয়ার’র সেবা পৌঁছে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রোহেলথ হোমকেয়ারের সিইও মামুন উর রশীদ বলেন, প্রোহেলথ হোম কেয়ার ব্রঙ্কস শাখা স্থাপন করতে পেরে মহান আল্লার নিকট শুকরিয়া আদায় করছি। ব্রঙ্কস শাখার উন্নয়নে কমিউনিটির সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করে উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের জন্য সকলের প্রতি কৃজ্ঞতা জানান তিনি।
বক্তারা এই এলাকায় প্রোহেলথ হোম কেয়ার’র অফিস স্থাপনের জন্য এর সিইও মামুন উর রশীদকে ধন্যবাদ জানিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তারা বলেন, বাঙালী পরিচালনায় ব্রঙ্কসে এধরণের অফিস গড়ে ওঠায় সংশ্লিষ্টরা হাতের নাগালেই পাবেন গুরুত্বপূর্ণ আর্থিক ও স্বাস্থ্য সেবা।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








