Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ বাংলাদেশি ডা. ফেরদৌসের : করোনাভাইরাস মুক্ত থাকতে ঘন ঘন হাত ধোওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক পঠিত: 83 বার

প্রকাশিত: March 13, 2020 | 11:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কের বিশিষ্ট প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র আয়োজনে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। ৭০ শতাংশ রাবিং অ্যালকোহলের সাথে অ্যালোভেরা মিশিয়ে এই স্যানিটাইজার তৈরি করা হয়েছে।

ডা. ফেরদৌস খন্দকার জানিয়েছেন, বাজারে স্যানিটাইজারের ঘাটতির কারণেই আমরা হাতে বানিয়েছি। এর জন্যে দুই তৃতীয়াংশ অ্যালকোহল এবং এক তৃতীয়াংশ অ্যালোভেরা প্রয়োজন। এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। জ্যাকসন হাইটসে ডা. ফেরদৌস খন্দকার এর চেম্বারের সামনে এই আয়োজনে শতাধিক মানুষকে বিনামূল্যে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বিভিন্ন দেশের শ্রেণি পেশার মানুষ সারিবদ্ধভাবে এই স্যানিটাইজার গ্রহণ করেন। উপস্থিত মানুষেরা এই উদ্যোগের জন্যে ডা. ফেরদৌস খন্দকার এবং শেখ রাসেল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

ডা. ফেরদৌস বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ঘন ঘন হাত ধুতে হবে। অন্তত ২০ সেকেন্ড সাবান পানিতে হাত ধুতে হবে। কোন কারণে হাত ধোয়া সম্ভব না হলে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন।

তিনি জানান, সতর্ক হওয়া ছাড়া করোনা প্রতিরোধে আর কোন উপায় নেই। ফলে কেবল সতর্কতাই পারে একজন মানুষ, একটি পরিবার এবং একটি দেশকে করোনার মতো ভয়াবহ এই সমস্যা থেকে মুক্ত রাখতে।

ট্যাগ:
Situs Streaming JAV