Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিপা’র ‘সঞ্চারী’তে বাংলা বই প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: June 26, 2019 | 3:27 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশ ইন্সটিটিউট অব পারর্ফমিং আর্টস বিপার সঙ্গীত বিভাগের ছাত্রছাত্রীদের পরিবেশনায় ২৩ জুন রবিবার নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল সঞ্চারী। অনুষ্ঠানটি মূলত মঞ্চে গান পরিবেশনের প্রশিক্ষন। সঞ্চারীতে এবারে বাড়তি পাওনা ছিল কনস্যুলেট জেনারেল সাদিয়া ফয়জুন্নেসার ছাত্রছাত্রীদের মাঝে বাংলা বই প্রদান।

রবিবার বিকেল সাড়ে চারটায় নিলোফার জাহানের প্রশিক্ষণ ও পরিচালনায় শুরু হয় ছোটদের গান উডসাইডের বিপার শাখা পি.এস ১২’র (৪২-০০ ৭২স্ট্রিট) মিলনায়তনে। শিশুকিশোরদের কচি কন্ঠের সুরের মুর্ছনায় ভরে ওঠে মিলনায়তনটি । একক, দ্বৈত ও সমবেত গানের সুরে শ্রোতারা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলেন গান গুলো প্রবাসের শিশু শিল্পীরা গাইছে। একে একে পরিবেশিত হলো নজরুল সঙ্গীত ‘দাও শৌর্য দাও ধৈর্য’ (প্রমা প্রসাদী ও উপমা প্রসাদী), আধুনিক গান ‘ডাকছে আকাশ ডাকছে বাতাস’ (ড্রু কুঁইয়া,এরিন হাসান,সারিনা হক), নজরুল সঙ্গীত ‘শিউলিতলায় ভোর বেলায়’ (এলমা রুদমিলা), রবীন্দ্রসঙ্গীত ‘আমাদের খেপিয়ে বেড়ায়’ (আলভিনা রহমান, ফারিবা করিম), রবীন্দ্রসঙ্গীত ‘আমার সোনার হরিণ চাই’(সাফান আকবর, রাফান আকবর), নজরুল সঙ্গীত ‘প্রজাপতি প্রজাপতি’ (আনিসা হুসেন), রবীন্দ্রসঙ্গীত ‘গানের ভেলায় বেলা অবেলা’ (শ্রেষ্ঠা দেব নাথ, আরিয়া কামাল), ছোটদের গান ‘বাবা বলে গেল’ (কামিলা আলম), রবীন্দ্রসঙ্গীত ‘ভেঙ্গে মোর ঘরের চাবি’ (ঋতিকা দেব), রবীন্দ্রসঙ্গীত ‘এবার তোর মরা গাঙে’ (অচিন্ত দেব), আধুনিক গান ‘ধিন তাককুর ধিন তাক’ (রায়না বড়–য়া)। এ ছাড়াও কবিতা আবৃত্তি ও সমবেত গানে আরো ছিল প্রিয়ন্তী পাল, অঙ্কুর পাল, আমিনা ইসলাম, সুদিতী সাহা রায়, সাইদ ধানিয়া দিয়া, নওশীন চৌধুরী ও নেভা দুররিয়া। এদের সঙ্গে তবলায় ছিলেন বিপার তবলার শিক্ষক ও প্রবাসের জনপ্রিয় তবলা শিল্পী পিনাক পাণি গোস্বামী এবং কি বোর্ডে ছিলেন আর এক গুণী শিল্পী মাসুদুর রহমান।

এই অনুষ্ঠানে লক্ষনীয় যে শিক্ষার্থীরা ও অভিভাবকরা আন্তরিক ভাবে চেষ্টা করেন এই অনুষ্ঠানে তাদের সন্তানরা যাতে ভালো ভাবে গান করে। বিপা চেষ্টা করে চলেছে এদেশে জন্ম নেয়া বা বেড়ে ওঠা ছেলে মেয়েদের মাঝে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে। ছোটদের পর্বের পরে শুরু হল সেলিমা আশরফের প্রশিক্ষণ ও পরিচালনায় বড়দের গান। তাকে সহযোগিতা করেন নাজমা ইসলাম শিল্পী। এই পর্বে সঙ্গীত পরিবেশন করে নিয়মিত বিপার শিক্ষার্থী ও বয়স্ক বিভাগের শিক্ষাথীঁরা। এখানে উল্লেখ্য বিপাতে যে কোন বয়সের ছাত্রছাত্রীদের সব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। শুরু হয় সমবেত কন্ঠের রবীন্দ্রসঙ্গীত ‘প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ গানটি দিয়ে। এরপর একে একে পরিবেশিত হয় চলচ্চিত্রের গান ‘টুংটাং পিয়ানোয় সারাটি দুপুর’ (মুন হাই ) নজরুল সঙ্গীত ‘কে দিল খোঁপাতে ধুতুরা ফুল লো’ (ফাহমিন রহমান), রবীন্দ্রসঙ্গীত ‘মন মোর মেঘের সঙ্গী’ (সোনিয়া রহমান), আধুনিক গান ‘ পা, পা মা গা রে সা’ (সরকার ফারজানা সুলতানা মমো’), সমবেত কন্ঠে রজনীকান্ত সেনের গান ‘ সখা তোমারে পাইলে আর’, চলচ্চিত্রের গান ‘এই মন তোমাকে দিলাম’ (চম্পা পাল), রবীন্দ্রসঙ্গীত ‘শ্রাবণের ধারার মতো’ (উর্মি রোজারিও),নজরুল সঙ্গীত ‘বিদায় সন্ধ্যা আসিল ঐ’ (রুশমিকা নাবিহা), আধুনিক গান ‘আমায় তুমি ভালোবাস’ (সানজানা মাহমুদ), চলচ্চিত্রের গান ‘প্রেমে পড়া বারণ’ (সোহানী ইসলাম), চলচ্চিত্রের গান ‘আজ মন চেয়েছে’ (নামিয়া আমিন), নজরুল সঙ্গীত ‘শূণ্য এ বুকে পাখী মোর ’ (জারিন মাইশা)। সবশেষে সমবেত কন্ঠে নজরুল সঙ্গীত ‘মনের রঙ লেগেছে’ দিয়ে সঞ্চারী অনুষ্ঠানটির সমাপ্তি টানা হয়। একক শিক্ষার্থী ছাড়াও সমবেত সঙ্গীতে আরো ছিল আকলিমা চৌধুরী, প্রিতীজা পারমিতা, মলয় বিশ্বাস, আলভান চৌধুরী, অদৃজা বিশ্বাস, শ্যামলী মুখোপাধ্যায়, শর্মিষ্ঠা দেব, কংঙ্কা গোস্বামী ও শিল্পী রাণী রায়।
এরপরেই অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট থেকে আগত সন্মানিত অতিথী কনস্যুল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা প্রবাসে বাংলা ভাষার প্রসারে দেশ থেকে নিয়ে আসা বেশ কিছু বাংলা বই শিক্ষার্থীদের হাতে একে একে তুলে দেন। এক সংক্ষিপ্ত ভাষণে তিনি আশা প্রকাশ করেন এই বইগুলি বিপার শিক্ষার্থীদের বাংলা শিখতে কাজে লাগবে। বিপার সঞ্চারী অনুষ্ঠানটির প্রশংসা কওে তিনি বলেন প্রবাসী প্রজন্মের বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারে বিপা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং এ জন্যই তিনি ২০১৯ এর সোসাইটি অব ফরেন কাউন্সিলে বিপা’র নামটি মনোনীত করে পাঠিয়েছিলেন। তিনি বাংলাকে শুধু নিজস্ব বলয়ে আবদ্ধ না রেখে বিশ্বের বিভিন্ন দেশের ছেলে মেয়েদের আমন্ত্রণ করে একই মঞ্চে পরিবেশন করার মধ্য দিয়ে পৃথিবীতে শান্তি ও সৌর্হাদ্যের সর্ম্পক গড়ে তুলবার প্রস্তাব দেন। সাদিয়া ফয়জুন্নেছাকে ধন্যবাদ জনিয়ে সেলিমা আশরাফ বলেন বিপা সব সময়ই মূল¯্রােতোধারার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে যোগাযোগ রেখে চলেছে। ‘বন্ধন’ বলে বিপার আরও একটি অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে যেখানে বিপার আমন্ত্রণে বিভিন্ন দেশের শিল্পীরা এসে অনুষ্ঠানে অংশগ্রহন করে। পাশাপাশি থাকে বিপারও পরিবেশনা। এখানে উল্লেখ্য এই একই উদ্দেশ্যে বিপা সুদীর্ঘ বারো বছর এ্যাস্টোরিয়ার এথেন্স স্কোয়ার পার্কে প্রতি গ্রীষ্মে আগস্ট মাসের প্রতি শুক্রবার মুক্ত মঞ্চে পরিবেশন করেছে বাংলাদেশের সঙ্গীত ও নৃত্য। মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি, চিলড্রেন মিউজিয়াম, বিভিন্ন পাবলিক স্কুল ও বিভিন্ন লাইব্রেরীতে কর্মশালা পরিচালনাসহ পরিবেশন করে চলেছে বাংলা সঙ্গীত ও নৃত্যের। ২০১৯ এ বিপা মোট ৫টি লাইব্রেরীতে ইমিগ্র্যান্ট হেরিটেজ মাস উপলক্ষে বাংলাদেশের ঈদ, মেহেদী অনুষ্ঠান, বাংলাদেশের গল্প বলা ও গান নাচ পরিবেশন করেছে। কনস্যুলেট থেকে আগত আর একজন অতিথী কাউন্সিলর এবং হেড অব চ্যানসারি চৌধুরী সুলতানা পারভীন জানান তাদের কাছে পর্যাপ্ত বই রয়েছে। প্রয়োজনে তারা আরো দিতে পারবেন। বিপার সভাপতি নিলোফার জাহানের ধন্যবাদের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি টানেন। আসছে শণিবার জুনের ২৯ একই মিলনায়তনে (পি.এস ১২) বিপার ‘জলসা’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন সাবিনা শারমিন নীহার ও সঙ্গীত পরিবেশন করবেন মাহমুদ দুলু। অনুসন্ধানের জন্য যোগাযোগ : সেলিমা আশরাফ ৯১৭.৬৭৩.১১০৫, নিলোফার জাহান ৩৪৭.২৩৭.১৬২৮ ও এ্যানি ফেরদৌস ৯১৭.৬৭৪.৪৭৪৬.

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV