Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র জমজমাট বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: August 8, 2019 | 11:51 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসব আমেজে অনুষ্ঠিত হয়ে গেলো যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালীদের অন্যতম আঞ্চলিক সংগঠন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা। নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে গত ৪ আগস্ট রোববার অনুষ্ঠিত হয় বিশ্বনাথ প্রবাসীদের এ জমজমাট বনভোজন। বিশ্বনাথ প্রবাসীরা সপরিবারে অংশ নিয়ে বনভোজনকে পরিণত করেছিলেন তাদের মিলনমেলায়।

অংশগ্রহণকারি সকলেই পুরো দিন ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। আর চমৎকার আবহাওয়ায় অনুষ্ঠিত এ আয়োজনকে প্রাণবন্ত করে রাখে আকর্ষণীয় খেলাধূলা ও র‌্যাফেল ড্র।
নিউইয়র্কের বিভিন্ন স্থান থেকে এদিন সকালে বাস এবং প্রাইভেট কার যোগে বিপুল সংখ্যক বিশ্বনাথ প্রবাসী এবং অতিথিবৃন্দ পিকনিক স্পটে উপস্থিত হন। দুপুর ১টায় সংগঠনের কর্মকর্তা ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বনভোজনের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের পর পরই অতিথিদের এপিটাইজার পরিবেশন করা হয়। এরপর শুরু হয় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষন ছিল র‌্যাফেল ড্র। শেষে খেলাধুলায় অংশগ্রহনকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন উৎসব শেষ হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সেবুল খান মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মনাফ ও সহ-সাধারণ সম্পাদক মোঃ আজম আলীর যৌথ পরিচালনায় বনভোজন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন যুক্তরাজ্যের বাংলা টিভি চ্যানেল এস’র চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, গ্র্যান্ড স্পন্সর আহাদ এন্ড কোং প্রেসিডেন্ট সিপিএ আহাদ আলী, গ্র্যান্ড স্পন্সর ও সংগঠনের উপদেষ্টা হাফিজ মোঃ এহিয়া মেন্দী, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সভাপতি আবদুস শহীদ, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আব্দুর রহিম বাদশা, ফেঞ্চুগঞ্জ অর্গেনাইজেশন অব আমেরিকার প্রতিষ্ঠাতা কনভেনার জুনেদ আহমেদ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আহবাব চৌধুরী খোকন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, সভাপতি সাহেদ আহমদ, সংগঠনের উপদেষ্টা তৈয়বুর রহমান, লোকমান আহমেদ, আব্দুল কাদির রানু, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস ও শমসীদ খান, বনভোজন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান ফারুক, সদস্য সচিব মো: লিয়াকত আলী, প্রধান সমন্বয়কারী আজাদুর রহমান, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ আলকাস মিয়া, প্রচার সম্পাদক মো: আবুল কালাম, ক্রীড়া সম্পাদক নিজামুল মো: ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, শামীম আহমেদ, শাহীন, তোরাব আলী, মোক্তার আলী, বাবুল খান, মিজানুর রহমান, কামাল আহমদ, শাহ কামালী, রোকন হাকিম সহ সংগঠনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। মহিলাদের খেলা পরিচালনায় ছিলেন মহিলা সম্পাদক সুলতানা জেবা চৌধুরী।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সভাপতি সেবুল খান মাহবুব এবং সাধারণ সম্পাদক আব্দুল মনাফ সংগঠনকে আরো এগিয়ে নিতে সকলের পরামর্শ কামনা করেন। সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে সকলের আন্তরিক সহযোগিতা চান। বনভোজনে যোগদানের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

বক্তারা উৎসবমুখর আনন্দঘন চমৎকার একটি বনভোজন অনুষ্ঠান উপহার দেয়ার জন্য সংগঠনের কর্মকর্তাসহ আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV