Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র কার্যকরী কমিটির সভা: নতুন উপদেষ্টা কমিটি গঠন, বনভোজন আগস্টে

অনলাইন ডেস্ক পঠিত: 50 বার

প্রকাশিত: June 15, 2021 | 11:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি ইউএসএ’র নতুন কার্যকরী কমিটির ১ম সভা গত ১৩ জুন রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। ব্রঙ্কসের খলিল রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সভায় নতুন উপদেষ্টা কমিটি গঠন এবং আগামী ১ অথবা ৮ আগস্ট সংগঠনের বনভোজন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সভাপতি সেবুল খান মাহবুবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি আজাদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আদনান, কোষাধ্যক্ষ মোহাম্মদ আযম আলী, সহ কোষাধ্যক্ষ আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যাণ ও আন্তর্জাতিক সম্পাদক খসরু আহমেদ, কার্যকরী সদস্য আব্দুল মনাফ, ফারুক কবির, মাসুক আহমেদ, আব্দুল্লাহ আল মামুনুর রশীদ এবং মোহাম্মদ মাহমুদ হোসাইন।

সভায় মাসুক আহমেদের পবিত্র কুরআন থেকে তেলাওয়াত মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় সহ-সভাপতি তৌফিকুর রহমান ফারুকের সুস্থতা কামনা করা হয়।
সর্বসম্মতিক্রমে গঠন করা হয় ৯ সদস্যের নতুন উপদেষ্টা কমিটি। উপদেষ্টারা হলেন: ইফতেখার সিরাজ, আলমাস আলী, মখন মিয়া, হাজি মনির আহমেদ, এহিয়া মেন্দী, সালিক সিকদার, আব্দুল খালিক, তৈয়বুর রহমান এবং লুৎফুর রহমান কাসেমী।
সভায় বার্ষিক বনভোজন আয়োজনে ৫ সদস্যের প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বনভোজন কমিটির সদস্যরা হলেন : আহ্বায়ক আজাদুর রহমান, প্রধান সমন্বয়কারী লিয়াকত আলী, যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ ফারুক, সদস্য সচিব আবদুল্লাহ আদনান এবং যুগ্ম সদস্য সচিব মাসুক আহমেদ।
সভায় বিদায়ী সভাপতি হাজি মনির আহমেদ এবং বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল মনাফ নতুন সভাপতি সেবুল খান মাহবুব এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমদের নিকট দাপ্তরিক কাগজপত্র হস্তান্তর করেন।
এসময় কার্যকরী কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে সমিতিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেন তারা।

ট্যাগ:
Situs Streaming JAV