Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্যবসা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ বাধ্যতামূলক মাস্কপরা তুলে দিলেন গভর্ণর : ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মাস্কপরা বাধ্যতামুলক বলবৎ রাখতে পারবেন

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: February 10, 2022 | 2:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট গভর্ণর ক্যাথি হকল ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নাগরিকদের বাধ্যতামূলেক মাস্কপরার নির্দেশনা তুলে দিয়েছেন। গতকাল বুধবার গভর্ণর এ সিদ্ধান্ত ঘোষণা করেন।
কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, বাস, ট্রেনে মাস্কপরা বাধ্যতামূলক বলবৎ রাখার পক্ষে মত দিয়েছেন গভর্ণর। তিনি বলেন, এই স্টেটে কোভিড পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি হয়েছে। এখানে কোভিডে আক্রান্ত হওয়ার শতকরা হার ৩-৪ এর মধ্যে উঠানামা করছে। গভর্ণর জানান, জানুয়ারির ১ম সপ্তাহে যেখানে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৯০ হাজার, এখন সেটি নেমে এসেছে ৬ হাজারে। অর্থাৎ মাত্র ৫ সপ্তাহের ব্যবধানে এই স্টেটে আক্রান্তের হার শতকরা ২৩ থেকে শতকরা ৩দশমিক ৬৭ এ নেমে এসেছে।
তিনি বলেন, হাসপাতালে ভর্তির সংখ্যা ও শতকরা ৬৩ ভাগ কমে এসেছে। এছাড়া মৃতের সংখ্যা কমে এসেছে অর্ধেকে। এই বাস্তবতায় গভর্ণর হকল মনে করেন ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ মাস্কপরার বাধ্যবাধকতা থাকার আর দরকার নেই।
তবে তিনি বলেছেন, যদি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক মনে করেন তাঁর প্রতিষ্ঠানে মাস্কপরা বাধ্যতামুলক বলবৎ রাখবেন, তিনি সেটা করতে পারবেন। সেখানে গ্রাহকদের সে নির্দেশনা মেনে চলতে হবে।
ক্যাথি হকল স্টেটের সাধারণ মানুষকেও ধন্যবাদ জানিয়েছেন। কারণ তিনি মনে করেন, সাধারণ মানুষ সরকারী নির্দেশনা মেনে চলেছে বলেই এত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।
শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল স্টেট ক্যালিফোর্নিয়াসহ আরও ৯টি ডেমোক্রেট নিয়ন্ত্রিত স্টেট থেকে করোনার এই সংক্রান্ত বিধিনিষেধ উঠিয়ে দেওয়া হয়েছে। যদিও সিডিসি জানিয়েছে, আমরা এখনও সেই পর্যায়ে যাইনি। তারা বলেছে, আমরা এখনও পরীক্ষা নিরীক্ষা করছি, তথ্য, উপাত্ত সংগ্রহ করছি। আমরা একটি সিদ্ধান্ত নেব শিগগিরই।

ট্যাগ:
Situs Streaming JAV